Breaking News
Home / TRENDING / পর্যটন মরসুমের শুরুতেই মৃত্যু হল মুখ্যমন্ত্রীর নাম দেওয়া ‘ইকা’র

পর্যটন মরসুমের শুরুতেই মৃত্যু হল মুখ্যমন্ত্রীর নাম দেওয়া ‘ইকা’র

নিজস্ব সংবাদদাতা:

শিলিগুড়ি, ৩০ অক্টোবরঃ ইকার মৃত্যুতে শোকস্তব্ধ বেঙ্গল সাফারি। শীতকালীন পর্যটনের মরসুম শুরু হতে না হতেই মৃত্যু হলশিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের ব্যাঘ্রশাবক ইকার। সাফারি পার্ক সুত্রে খবর, গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিল শাবকটি৷ সোমবার ভোরে মারা যায় সে।

সাফারি পার্ক সুত্রে জানা গিয়েছে, পার্কে থাকা রয়্যাল বেঙ্গল টাইগার শীলা চলতি বছরের গোরার দিকে তিনটি কন্যা শাবক প্রসব করেছিল। সেই তিন শাবকের কিকা, রিকা, ইকার মধ্যে শীলার তৃতীয় সন্তান অর্থাৎ ইকার মৃত্যু হয় আজ। গত কয়েক দিন আগে তিনটি শাবক খেলা করছিল ক্রলের মধ্যে। সেইসময় পায়ে চোট লাগে ইকার। দ্রুত ইকার চিকিৎসাও শুরু করে সাফারি পার্ক কর্তৃপক্ষ। কিন্তু সোমবার সকাল সাড়ে ন’টা নাগাদ ক্রলে এসে কর্মীরা দেখে, মৃত্যু হয়েছে ইকার। পার্কের গবেষক ও বায়োলজিস্ট আদিত্য মিত্র জানান, আহত হওয়ায় চিকিৎসা চলছিল ইকার। আজ মৃত্যু হয়। মৃতদেহের ময়নাতদন্ত করা হবে।

প্রসঙ্গত, বেঙ্গল সাফারি পার্কের এই ৩ ব্যাঘ্র কন্যার নাম রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী পরামর্শ মতো ৩ জনের নামকরন হয় কিকা, রিকা ও ইকা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *