Breaking News
Home / TRENDING / ওডিশায় উল্টো রথের পর রাস্তা পরিস্কারে হাত লাগালেন স্থানীয় হিন্দু-মুসলমান

ওডিশায় উল্টো রথের পর রাস্তা পরিস্কারে হাত লাগালেন স্থানীয় হিন্দু-মুসলমান

নিজস্ব সংবাদদাতাঃ

সোমবার স্থানীয় হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মানুষ মিলেমিশে হাত লাগালেন রাস্তা পরিস্কারে, জগন্নাথ দেবের উলটো রথ যাত্রার পর। ওডিশার বারিপাডা অঞ্চলের ঘটনা। স্থানীয় ভাষায় গতকাল ছিল ‘বাহুডা যাত্রা’। মাসির বাড়ি থেকে জগন্নাথ-সুভদ্রা-বলরামের ঘরে ফেরার পালা। স্বাভাবিক ভাবেই সেই যাত্রার পর হাজার হাজার মানুষের ভিড়ের রাস্তা নোংরা হয়। কিন্তু মূল অনুষ্ঠান শেষ হতেই রাস্তা পরিস্কারে একসঙ্গে হাত লাগান হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ।

ওরা জানান, পরিস্কার পরিচ্ছন্নতার সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই। ওদের একজনের কথায়, আমরা সাড়া দেশের মানুষের সামনে একটা উদাহরণ রাখতে চেয়েছিলাম।

বলা বাহুল্য, রথযাত্রা পরবর্তী এই ঘটনা দেশের সম্প্রীতিকে সমৃদ্ধ করবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *