Breaking News
Home / TRENDING / নিজের ব্যর্থতা ঢাকতে মিডিয়ার ওপর গোসা করলেন শিক্ষামন্ত্রী

নিজের ব্যর্থতা ঢাকতে মিডিয়ার ওপর গোসা করলেন শিক্ষামন্ত্রী

নীল রায় :

এবছর মাধ্যমিক পরীক্ষার প্রথম দুদিনের প্রশ্নপত্র পরীক্ষা শুরুর এক ঘন্টার মধ্যে সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়ার ঘটনায় সংবাদমাধ্যমকে দায়ী করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গল ও বুধবার পরপর দু’দিন প্রশ্নপত্র ফাঁস হওয়া প্রসঙ্গে পার্থ বলেন, ‘মাধ্যমিকের দু’দিনের ঘটনা সংবাদমাধ্যমে দেখানোয় রাজ্যের শিক্ষা ব্যবস্থা কলুষিত হয়েছে।” তিনি আরও বলেন, “একটা পক্ষ পরীক্ষা বানচাল করার চেষ্টা করছে। পুরো ঘটনায় সংবাদমাধ্যম অতিসক্রিয়তা দেখাচ্ছে। ফলে আগামীকাল থেকে মাধ্যমিক সংক্রান্ত বিষয়ে কোনও সাংবাদিক সম্মেলন হবে না।” সোশ্যাল মিডিয়ায় প্রশ্নপত্র ফাঁস নিয়ে কিভাবে সংবাদমাধ্যম রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে কলুষিত করলো, তা নিয়ে বিস্তারিত কোনও ব্যাখ্যা দিতে চাননি বিরক্ত শিক্ষামন্ত্রী। তবে মাধ্যমিকের প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়ার ঘটনা পশ্চিমবঙ্গের শিক্ষা জগতের ইতিহাসে নজিরবিহীন ঘটনা বলেই মনে করছি শিক্ষা মহল। ‌

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *