চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
কেন্দ্রীয় সরকারের জাতীয় শিক্ষানীতি (National Education Policy) ঘোষণার পর এই প্রথম এ বিষয়ে মতামত জানাল পশ্চিমবঙ্গ শিক্ষা দফতর। সোমবার বেহালা ম্যানটনের পার্টি অফিসে আয়োজিত রাখী বন্ধন উৎসব অনুষ্ঠানে জাতীয় শিক্ষানীতি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে রাজ্য সরকারের এক কমিটি গঠনের কথা জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। যারা কেন্দ্রের জাতীয় শিক্ষানীতি সংক্রান্ত বিষয়ে পর্যালোচনা করে একটি রিপোর্ট দেবেন। আগামী ১৫ আগস্টের মধ্যে এ বিষয়ে রাজ্য সরকারকে একটি রিপোর্ট তুলে দেবেন তাঁরা। তারপরই এবিষয়ে যাবতীয় সিদ্ধান্তের কথা কেন্দ্রীয় সরকারকে জানিয়ে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই কমিটিতে রয়েছেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়, শিক্ষাবিদ পবিত্র সরকার, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বর্তমান উপাচার্য সুরঞ্জন দাস, শিক্ষাবিদ নৃসিংহ ভাদুড়ি, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় উপাচার্য সব্যসাচী বসু রায় চৌধুরী ও অভীক মজুমদার। আগামী ১৫ আগস্টের মধ্যে এই কমিটি তাদের রিপোর্ট দেবে বলে জানান পার্থ চট্টোপাধ্যায়। জাতীয় শিক্ষানীতি প্রসঙ্গে তিনি বলেছেন, “শিক্ষানীতি নিয়ে আমাদের আপত্তি রয়েছে। আমরা আমাদের প্রতিবাদ লিখিত আকারে জানিয়েছিলাম। শিক্ষানীতি চালু করতে গেলে আগে অনেক কিছু করতে হবে। পাঁচ বছরে এই শিক্ষানীতি চালু করা সম্ভব নয়। সংসদে পাশ হয়নি এই শিক্ষানীতি। কোনও নিয়ম নীতির পরিবর্তন হলো না হলো না আলাপ-আলোচনা হলো না। করে এইভাবে জাতীয় শিক্ষানীতি চালু করা যায় না।” তিনি আরও বলেন, “পরিকাঠামো উন্নয়ন এর জন্য যে খরচ হবে তা বহন করবে কারা। সব প্রশ্নের সহজ উত্তর চাই। তবেই সব কিছু করা সম্ভব।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news