Breaking News
Home / TRENDING / ২১ জন বিজেপি নেতা তৃণমূলে যাচ্ছেন, চক্রান্ত করে ভুল খবর ছড়ানো হচ্ছে দাবি করল বিজেপি

২১ জন বিজেপি নেতা তৃণমূলে যাচ্ছেন, চক্রান্ত করে ভুল খবর ছড়ানো হচ্ছে দাবি করল বিজেপি

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

রাজ্য বিজেপির ৪ জন সাংসদ এবং ১ জন বিধায়ক সহ ২১ জন নেতা তৃণমূলে যোগ দিচ্ছেন। এই খবর সামনে আসার পরই হইচই শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। প্রশ্ন উঠছে, তাহলে কী ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে ফাটল ধরল রাজ্য বিজেপিতে? সত্যিই কি তৃণমূল যাচ্ছেন ওই নেতারা? এই প্রশ্নগুলো সামনে আসতেই সম্পূর্ণ অস্বীকার করে রাজ্য বিজেপি দাবি করে, চক্রান্ত করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বিজেপি নেতাদের নিয়ে। এই খবরের কোনও সত্যতা নেই।

বিজেপি নেতাদের তৃণমূলে যোগ দেওয়ার এই খবরটি সর্বভারতীয় ইংরেজি চ্যানেল ‘টাইমস নাও’তে আজ প্রকাশিত হয়। বলা হয়, পশ্চিমবঙ্গের ৪ জন বিজেপি সাংসদ, ১ জন বিধায়ক ও ১৬ জন কাউন্সিলর সহ মোট ২১ জন নেতা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন। এমনকি ওই খবরে আরও বলা হয়, দলে যোগ দেওয়ার জন্য দু’বারের নির্বাচিত এক বিজেপি সাংসদ নাকি তৃণমূল নেতৃত্বের সঙ্গে দিল্লিতে গোপন আলোচনা করেছেন। এই ইঙ্গিত কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ের দিকে বলেই মনে করছেন একাংশ। এছাড়া বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, তিনিও তৃণমূলে ফিরে যেতে পারেন বলে প্রচার করা হচ্ছে।

এক সপ্তাহ আগে দিল্লিতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে মুকুল রায়ের বাদানুবাদের কারণেই ওই নেতারা তৃণমূলে ফিরে যাচ্ছেন বলে ওই খবরে দাবি করা হয়। দিল্লি থেকে ফিরে কলকাতায় সাংবাদিক সম্মেলন করে তৃণমূলে যোগ দেওয়ার কথা আগেই খারিজ করে দিয়েছেন মুকুল রায়। এদিন এই খবর সামনে আসার পর তিনি টুইট করে এটাকে ভিত্তিহীন ও মিথ্যা চক্রান্ত বলে দাবি করেন। মুকুলের সুরেই একই দাবি করেন বাবুল সুপ্রিয়, নিশীথ প্রামানিক ও সৌমিত্র খাঁ। টাকা দিয়ে তৃণমূল মিডিয়ার মাধ্যমে ভুল খবর ছড়াচ্ছে বলে আজ সাংবাদিক সম্মেলন করে দাবি করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

অন্যদিকে এই ভুল খবর ছড়ানোর জন্য ‘টাইমস নাও’য়ের চিঠি পাঠিয়েছেন বিজেপির মিডিয়া ইনচার্জ সপ্তর্ষি চৌধুরী। তিনি চিঠিতে বলেছেন, “খবরটা যদি সত্যিই হয় তাহলে যাঁরা তৃণমূলে যোগ দিচ্ছেন তাঁদের নাম প্রকাশ করা হোক। ভুল খবর ছড়িয়ে বিজেপি কর্মীদের বিভ্রান্ত করার চেষ্টা চলছে এবং রাজ্যের শাসক দলকে মাইলেজ দেওয়া হচ্ছে।” ভবিষ্যতে এই ধরণের মিথ্যে বা ভুল খবর করলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও চিঠিতে জানিয়েছেন তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *