Breaking News
Home / TRENDING / ডিসান হাসপাতালকে ১০ লক্ষ টাকা জরিমানা করল রাজ্য স্বাস্থ্য কমিশন

ডিসান হাসপাতালকে ১০ লক্ষ টাকা জরিমানা করল রাজ্য স্বাস্থ্য কমিশন

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :

ডিসান হাসপাতালকে (Disan Hospital) দশ লক্ষ টাকা জরিমানা করল‌ রাজ্যের স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন । বুধবার এক রায়ে স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান তথা প্রাক্তন বিচারপতি অসীম বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী মঙ্গলবারের মধ্যে ৫ লক্ষ টাকা দিতে বলা হয়েছে ডিসান হাসপাতালকে। অবশিষ্ট ৫ লক্ষ টাকা দিতে হবে ১৪ দিনের মধ্যে। উল্লেখ্য তমলুকের বাসিন্দা, কোভিড-১৯ আক্রান্ত এক রোগী, ৬০ বছরের লায়লা বিবির মৃত্যুর প্রেক্ষিতে এমন রায় দিয়েছে কমিশন। সম্প্রতি ডিসান হাসপাতালের বাইরে অ্যাম্বুল্যান্সের ভিতর ওই মহিলার মৃত্যুর পর তাঁর পরিবার অভিযোগ করে, তিন লক্ষ টাকা অগ্রিম চেয়েছিল হাসপাতাল। পুরো টাকা জমা না করতে পারায় চিকিৎসা মেলেনি। অভিযোগ পাওয়ার পরে এই ঘটনার পর স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে স্বাস্থ্য কমিশন। ডেকে পাঠানো হয় উভয় পক্ষকেই।

প্রসঙ্গত, করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের সময়ও কলকাতার বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে মাত্রাতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে। যার জেরে রাজ্য সরকার অবধি বেসরকারি হাসপাতালগুলোর ওপর বেজায় চটেছে। এদিন রাজ্য স্বাস্থ্য কমিশনের পক্ষে এমন রায়দানে তারই প্রতিফলন ধরা পড়েছে। রাজ্যে ৩১৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায়। পরপর ৬ দিন দৈনিক সংক্রমণ পেরোল ৩ হাজার করে। এদিন সংক্রমণ নিয়ে মারা গেছেন ৫৩ জন। এর ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ২৫ হাজার ৯২২। করোনা সংক্রমণ নিয়ে মোট মারা গেলেন ২৫৮১ জন। এঁদের মধ্যে ২২৭৭ জনের কোমর্বিডিটি ছিল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *