সূর্য সরকার।
কলকাতা পৌর নিগমের অধিবেশনে বিজেপি তৃণমূলের অভিযোগে বাম কং-বাম কাউন্সিলররা। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে তর্জা শুরু হয় কলকাতা পৌর নিগমের (Kolkata Municipal Corporation) অধিবেশনে। শনিবার কলকাতা পৌরসভার অধিবেশনে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে জিরো আওয়ার প্রস্তাব আনা হলে, বামেদের সেই প্রস্তাব খারিজ করে দেন চেয়ারপার্সন মালা রায় (Mala Roy)। গতমাসে প্রস্তাব খারিজ হওয়ার পর এ মাসের মাসিক অধিবেশনেও বাম কাউন্সিলরা নাগরিকত্ব সংশোধনী আইন ও এনপিআর, এনসিএ’র বিরুদ্ধে প্রস্তাব গ্রহণের আর্জি জানান যদিও চেয়ারপার্সন মালা রায় চলতি মাসের মাসিক অধিবেশনেও বামেদের আনা প্রস্তাব খারিজ করে দেন। অথচ মজার বিষয় হলো এই যে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর নাগরিকত্ব সংশোধনী আইনে এলাকার মানুষকে কি কি কাগজ দেখাতে হবে এনপিআরে সাধারণ মানুষকে কি কি কাগজ দেখাতে হবে সেটা জানতে চেয়ে মেয়রের কাছে প্রস্তাব জানালে চেয়ারপার্সন মালা রায় তা গ্রহণ করেন।
এরপরই তৃণমূল কংগ্রেস ও বিজেপির আঁতাতের অভিযোগ তুলে কাউন্সিলর ওয়েলে নেমে বিক্ষোভ দেখান প্রস্তাবের কাগজ ছিঁড়ে ফেলেন এবং অধিবেশন কক্ষ পরিত্যাগ করে বেরিয়ে যান। মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) এবং চেয়ারপার্সন মালা রায়ের ঘরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন বাম কাউন্সিলররা। তাদের কথায়, অধিবেশনে কাউন্সিলরদের কথা বলার অধিকার কেড়ে নিতে চাইছে বর্তমান পৌর বোর্ড।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news