নীল বণিক
নদিয়ার কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের খুনের ঘটনায় কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানালেন বিজেপি নেতা মুকুল রায়। চলতি সপ্তাহে এই মামলার শুনানি হবে বলে হাইকোর্ট সূত্রের খবর। বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে। প্রসঙ্গত, কৃষ্ণগঞ্জের প্রয়াত বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের খুনের ঘটনায় মুকু্ল রায় জড়িত অভিযোগ তুলেছেন নদিয়া জেলার তৃণমূল সভাপতি গৌরীশঙ্কর দত্ত। এমনকি হাঁসখালি থানায় বিজেপি নেতা মুকুল রায়ের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। তারপরেই মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই মামলায় মুকুল রায় অগ্রিম জামিনের আবেদন করলেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news