চ্যানেল হিন্দুস্থান নিউজ ডেস্ক:
আজ মেঘালয় সফরে অভিষেক ৩০ পাতার ইস্তেহার প্রকাশ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ২৭ ফ্রেব্রুয়ারী আসন্ন বিধানসভা ভোট, ও ২রা মার্চ ফলপ্রকাশ। তার আগেই পচিমবঙ্গের বেশ কিছু প্রকল্পকে নতুন করে প্রকাশ করলেন অভিষেক বন্দোপাধ্যায়।
মঙ্গলবার মেঘালয়ে বিধানসভা নির্বাচনের দলীয় ইস্তাহার প্রকাশ করে এমনই দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘তৃণমূল যেটা অঙ্গীকার করে, সেটা শেষ রক্তবিন্দু দিয়ে রাখার চেষ্টা করে’।
তিনি বলেন, “এটা একটা বই ভাববেন না, যেখানে ১০ টা পয়েন্ট লেখা আছে। এটা আমাদের অঙ্গীকার আর আমরা এটি করেই দেখাব।” তৃণমূল সরকার গঠন করলে মেঘালয়ের জনগণের জন্যই কাজ করতে প্রস্তুত আমরা। শিক্ষা, স্বাস্থ্যে উন্নতি সহ মহিলাদের ক্ষমতায়নই প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর তৃণমূল ক্ষমতায় এলে কোনো বহিরাগত নয়, বরং মেঘালয়ের ভূমিপুত্র ক্ষমতা সামলাবে।
তৃণমূল সরকারে এলে প্রথম লক্ষ্য হবে, অর্থনৈতিক দিক থেকে মেঘালয়কে আরো উন্নত করা। রাজ্যের GDP বাড়িয়ে বার্ষিক আয় ৪ গুণ বাড়ানোর চেষ্টা করা হবে।তিনি বলেন, উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ৫ বছরে ৩ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করাই প্রধান লক্ষ্য।
২১ বছর থেকে ৪০ বছর বয়সি বেকার যুবদের প্রতিমাসে ১ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে, সঙ্গে মহিলাদের ক্ষমতায়ন, স্বনির্ভর করার প্রকল্প আনার সঙ্গে প্রতি মাসে মহিলাদের ১ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে।
পেনশনসহ সব সোশ্যাল স্কিমের বরাদ্দ ১ হাজার টাকা করে বাড়ানো হবে। উচ্চমাধ্যমিক স্তরের সমস্ত পড়ুয়াকে ল্যাপটপও দেওয়া হবে। এপ্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,”ভারত ডিজিটাল হচ্ছে, রাজ্যে ডবল ইঞ্জিন সরকার চলছে। কিন্তু, তাতে কেউ ছাত্রছাত্রীদের জন্য এভাবে ভাবেনি,আর একমাত্র তৃণমূলই ক্ষমতায় এলে, ছাত্রছাত্রীদের ডিজিটালি উন্নত করতে ল্যাপটপ দেওয়া শুরু করবে।
রাজ্যের পর্যটনে বিশেষ জোর দেওয়া হবে, পর্যটন ক্ষেত্র স্থানীয়দের স্বনির্ভর করতে সবরকম সাহায্য করবে তৃণমূল। মহিলাসহ সকলকে সামাজিক সুরক্ষা দেওয়া হবে।খেলাধূলা ও সংস্কৃতিতে জোর দিতে চায় তৃণমূল, যার ফলস্বরূপ জেলায়-জেলায় স্টেডিয়াম গড়ে তোলা পরিকল্পনা করা হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news