Breaking News
Home / TRENDING / ইডি-র পূর্বাঞ্চলীয় শাখার প্রধানকে বদলি করল দিল্লি

ইডি-র পূর্বাঞ্চলীয় শাখার প্রধানকে বদলি করল দিল্লি

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

এবার দিল্লিতে বদলি করা হলো ইডির (ED) পূর্বাঞ্চলের স্পেশাল ডিরেক্টর যোগেশ গুপ্তাকে।এই অফিসারের হঠাৎ বদলির পর থেকেই জল্পনা বেড়েছে। তার জায়গায় পূর্বাঞ্চলের ডিরেক্টর পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো আইআরএস অফিসার বিবেক ওয়াদেকরকে। প্রসঙ্গত, যোগেশ গুপ্তা হলেন ৯৩ সালের ব্যাচের কেরালা ক্যাডারের আইপিএস অফিসার। আর তার এই বদলি নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। সূত্রের খবর চিটফান্ড, আয়ের অতিরিক্ত সম্পত্তি মামলাসহ বিভিন্ন তদন্তে খুব একটা বেশি অগ্রগতি হচ্ছিল না। তাই ধরে নেওয়া হচ্ছে সেই কারণেই এই অফিসারকে বদলি করা হয়েছে দিল্লিতে। কেন্দ্রীয় সরকারের এক উচ্চপদস্থ কর্তাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন হতে পারে এটা রুটিন বদলি, কারণ এক জায়গায় একটি অফিসার দীর্ঘদিন থাকলে তার সেই অঞ্চলের বহু স্থানীয় বন্ধু তৈরি হয়ে যায়।

অন্যদিকে বিবেক ওয়াদেকার হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) বিশেষ পছন্দের অফিসার। ২০১৮ সালে এই অফিসারকে ইডির স্পেশাল সেক্রেটারি পদে নিয়োগ করা হয়। সবথেকে বড় ব্যাপার হল ইনি ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্ট ও রাজীব গান্ধী ফাউন্ডেশনের মধ্যে ওঠা আর্থিক অনিয়ম খতিয়ে দেখার জন্য যে কমিটি তৈরি করা হয়েছিল তার নেতৃত্বে ছিলেন। এই বদলির সঙ্গে আগামী বছরের বিধানসভা ভোটের কোনো সম্পর্ক রয়েছে কিনা সে বিষয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। এ প্রসঙ্গে বলে রাখা দরকার বাংলায় বহুদিন ধরে চিটফান্ড কাণ্ডে অনেক প্রভাবশালী ব্যক্তির নাম জড়িয়েছে, এছাড়া বহু রাজনৈতিক নেতার বিরুদ্ধে আয়ের অতিরিক্ত সম্পত্তি থাকবার অভিযোগও উঠেছে, ইদানিংকালে আবার সীমান্তের গরু পাচারের ঘটনাও বারবার খবরে উঠে এসেছে। তাই ভোটের আগেই যদি এইসব বিষয় নিয়ে তদন্তে গতি আসে তাহলে তা রাজ্য সরকারের পক্ষে অশনিসংকেত হয়েই দেখা দেবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *