চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
পুজোর উদ্বোধন শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার সন্ধ্যায় পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের পুজো বলে বিখ্যাত চেতলা অগ্রণীতে দেবী দুর্গার (Devi Durga) চক্ষুদান করেন তিনি। সরকারি ঘোষণা অনুযায়ী, পুজো শুরু হবে তৃতীয়ার দিন। কিন্তু, এবার মুখ্যমন্ত্রী শুধুমাত্র একটি পুজোর উদ্বোধন করবেন বলে জানিয়েছেন। বাকি পুজোর উদ্বোধন হবে ভার্চুয়াল। সোমবার বিকেলে নবান্নের সংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “যে যে জায়গা থেকে রিকোয়েস্ট আসবে সেই উদ্বোধন নবান্ন ভার্চুয়াল মাধ্যমে করব।” মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১৫ অক্টোবর উত্তর কলকাতা, ১৬ অক্টোবর বেহালা-যাদবপুর এবং ১৭ অক্টোবর দক্ষিণ কলকাতার পুজোগুলির উদ্বোধন করবেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news