নিজস্ব প্রতিনিধি।
ট্রেনে এবার হাইড্রোজেন চালিত ইঞ্জিন !! শুনতে যতই অবাক লাগুক পরিকল্পনামাফিক সবকিছু চললে এমনটাই হতে চলেছে অদূর ভবিষ্যতে। অন্ধ্রের এসআরএম বিশ্ববিদ্যালয় ভারতীয় রেলের সঙ্গে যুক্ত হয়ে এমনই এক প্রকল্প শুরু করেছে।
এসআরএম বিশ্ববিদ্যালয় আয়োজিত দুদিনের এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ ভাইস চ্যান্সেলর ড নারায়ন রাও বলেন যে তাঁরা অমর-রাজা গ্রুপের সঙ্গে যৌথভাবে শক্তি সংরক্ষণের কাজ করছে। এর জন্য এই সংস্থার সাথে একটি মউ স্বাক্ষরিত হয়েছে। এছাড়াও এই বিশ্ববিদ্যালয় জল-জনক রেল নামে হাইড্রোজেন চালিত ট্রেন চালানোর প্রস্তুতি নিচ্ছে। এর ফলে যেমন শক্তির সঠিক ব্যবহার হবে তেমনি পরিবেশও বাঁচবে। বেশ কিছুদিন ধরেই ভারতীয় রেল পরিবেশ বান্ধব বিভিন্ন প্রকল্প তৈরির কাজ করছে। এর জন্যই কখনও সৌরশক্তি চালিত ট্রেন কখনও এমন ট্র্যাক তৈরির কাজ করা হচ্ছে যা পরিবেশের পক্ষে ক্ষতিকারক নয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news