Breaking News
Home / TRENDING / দিল্লিতে নিশ্চিত মৃত্যু থেকে মুসলিম পরিবারকে বাঁচালেন বিজেপি কাউন্সিলর

দিল্লিতে নিশ্চিত মৃত্যু থেকে মুসলিম পরিবারকে বাঁচালেন বিজেপি কাউন্সিলর

নিজস্ব প্রতিনিধি।

ভয়ংকর অবস্থা তখন। জ্বলছে চারিদিক। পরপর পুড়ছে গাড়ি, দোকান। দিল্লির মুসলিম মহল্লা বাঁচাতে রাস্তার একদিকে ব্যারিকেড করে রেখেছে পুলিশ। কিন্তু পিছনের রাস্তা খোলা। সেই অবস্থার কথা বলতে গিয়ে কেঁপে উঠছিলেন যমুনা বিহার এর এক মুসলিম বাসিন্দা। ঠিক সেই সময়েই জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে এগিয়ে এল একদল লোক। রাতের অন্ধকার তখন ঢেকে দিয়েছে চারিদিক। আসা মাত্র সেই মুসলিম বাসিন্দার বাড়ির নিচের একটি দোকানে আগুন ধরিয়ে দিল তাঁরা। মুহূর্তে জ্বলে গেল দোকান। প্রায় ২০ লাখ টাকার সম্পত্তি পুড়ে গেল চোখের সামনে।

গ্যারেজ থেকে গাড়ি বের করে তাতেও আগুন ধরালো দুষ্কৃতীরা। বাড়িতেও আগুন ধরাতে যাচ্ছিল তাঁরা, দু’মাসের ছোট বাচ্চা নিয়ে কোথায় পালাবেন বুঝে উঠতে পারছিলেন না পরিবারটি। ভয়ে কাঁপছে তখন পুরো পরিবার। ঠিক সেই সময়েই রুখে দাঁড়ালেন স্থানীয় বিজেপি (BJP) কাউন্সিলর প্রমোদ গুপ্ত। বললেন এই পরিবার বহুদিনের চেনা তাঁর। এঁদের কোনও ক্ষতি করা যাবে না। পিছু হটল দাঙ্গাকারীরা। দিল্লির ভয়াবহ তাণ্ডবের মধ্যে প্রোমোদ গুপ্তার মতই শাসকদলের বহু মানুষ আছেন যাঁরা চাইছেন পরিস্থিতি শান্ত হোক। কিন্তু এখনও পর্যন্ত দিল্লির অবস্থার বিশেষ কোনও উন্নতি হয়নি। গোলমাল যখন শুরু হয় মৃতের সংখ্যা ছিল চার।

বুধবার নিহতের সংখ্যা দাঁড়ায় ১৮ তে। এখনও বহু লোক হাসপাতালে ভর্তি। এঁদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। দিল্লির জায়গায় জায়গায় ১৪৪ ধারা লাগু করা হয়েছে। জাফরাবাদ, মৌজপুর এলাকায় দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *