Breaking News
Home / TRENDING / প্রতীকের নীচে ‘বিজেপি’ লেখা নেই, তৃণমূলের অভিযোগ খারিজ কমিশনে

প্রতীকের নীচে ‘বিজেপি’ লেখা নেই, তৃণমূলের অভিযোগ খারিজ কমিশনে

ওয়েব ডেস্ক:

‘বিজেপি’ লেখা নেই, প্রতীকে নীচে জলের ছবিই রয়েছে। ইভিএম-এ বিজেপির প্রতীক নিয়ে বিতর্কে জল ঢালল কমিশন। এইসঙ্গে খারিজ হয়ে গেল তৃণমূলের অভিযোগও।

নির্বাচন কমিশনের তরফে সাফ জানানো হয়েছে, বিজেপির প্রতীক কমিশন স্বীকৃত। ২০১৪ সালেও একই প্রতীক ব্যবহৃত হয়েছিল। প্রতীকের নিচে কিছু লেখা নেই। ওটা জলের-ই ছবি। তাতে দলের নাম প্রতিফলিত হচ্ছে না। প্রসঙ্গত, শুক্রবার উত্তর ২৪ পরগনার আমডাঙ্গার সাধনপুর হাইস্কুলে মক পোল চলার সময় পদ্মফুল চিহ্ন ঘিরে বিতর্ক তৈরি হয়। নিয়ম অনুযায়ী, মক পোলের সময় প্রতি দলের প্রতীক চিহ্ন ও প্রার্থীর ছবি থাকার কথা। দলের নাম থাকতে পারে না। তৃণমূল অভিযোগ করে, পদ্মফুল চিহ্নের নীচে ‘বিজেপি’ লেখা রয়েছে।

সেই সময় পদ্মফুলের নীচে ‘বিজেপি’ লেখা থাকায় প্রতিবাদ সামিল হন অন্য সব দলের কর্মীরা। সঙ্গে সঙ্গে ব্যারাকপুর প্রশাসনিক ভবনে বন্ধ হয়ে যায় মক পোল। ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়। পরে কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল। সেই অভিযোগ-ই এদিন খারিজ করে দিল নির্বাচন কমিশন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *