Breaking News
Home / TRENDING / প্রিসাইডিং অফিসারের মৃত্যুর সিবিআই তদন্তের দাবিতে মিছিল

প্রিসাইডিং অফিসারের মৃত্যুর সিবিআই তদন্তের দাবিতে মিছিল

নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া:

রাজ কুমার রায়ের রহস্য মৃত্যুতে শিক্ষক সমাজের সঙ্গে ধিক্কার মিছিল করলেন সরকারী কর্মীরাও। রবিবার রায়গঞ্জের ভোটের কাজে গিয়ে প্রিসাইডিং অফিসার রাজ কুমার রায়ের রহস্যজনক মৃত্যুর ঘটনার প্রতিবাদে মিছিল করল এবিটিএ ও এবিপিটিএ এর পুরুলিয়া শাখা সংগঠনের সদস্যরা। এদিন পুরুলিয়া শহরের জুবিলী ময়দান থেকে মিছিলের সূচনা হয়।প্রতিবাদী ওই মিছিলে সিবিআই তদন্তের দাবি করেন সংগঠিত শিক্ষকেরা। পুরুলিয়া শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মিছিলটি। এদিন রঘুনাথপুরেও প্রিসাইডিং অফিসার রাজ কুমার রায়ের হত্যার অভিযোগ করে ধিক্কার মিছিল করেন শিক্ষক-শিক্ষিকা ও সরকারী কর্মীদের একাংশ। মিছিলে পা মেলান শতাধিক প্রতিবাদী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *