Breaking News
Home / TRENDING / প্রচারে বাংলাদেশি অভিনেতা, মুখ্যমন্ত্রীকে নিয়ে সিনেমা, কমিশনে নালিশ বিজেপির

প্রচারে বাংলাদেশি অভিনেতা, মুখ্যমন্ত্রীকে নিয়ে সিনেমা, কমিশনে নালিশ বিজেপির

ওয়েব ডেস্ক:

দ্বিতীয় দফার ভোট রাত ফুরোলেই। তার আগে বুধবার বিকেলে কমিশনে গিয়ে তৃণমূলের নামে একগুচ্ছ নালিশ করে এল বিজেপি। এদিন একইসঙ্গে বাংলাদেশি অভিনেতাদের তৃণমূলের হয়ে প্রচারের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনীভিত্তিক ছবি নিয়েও কমিশনে নালিশ করে বিজেপি।

বিজেপির তরফে কমিশনের আধিকারিকদয়ের সঙ্গে দেখা করেন জয়প্রকাশ মজুমদার। পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘বাংলা ধারাবাহিকের অভিনেতা গাজি নুরকে মদন মিত্রের সঙ্গে প্রচারে দেখা গিয়েছে। দেশের আইন ভেঙেছে তৃণমূল। দেশদ্রোহিতার সমান অন্যায় করেছে। এই পরিপ্রেক্ষিতে আমরা সৌগত রায়ের প্রার্থীপদ বাতিলের দাবি জানিয়েছি। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও কড়া পদক্ষেপের আবেদন জানানো হয়েছে।’

জয়প্রকাশ আরও বলেন, ‘ভোটের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তৈরি সিনেমা ‘বাঘিনী’-র মুক্তি নিয়েও কমিশনের হস্তক্ষেপ দাবি করেছে বিজেপি। ছবি মুক্তির আগে বিষয়টি খতিয়ে দেখা উচিত কমিশনের।’

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *