Breaking News
Home / TRENDING / লোকসভার পরেই রাজ্যে অকাল নির্বাচন, কিসের ইঙ্গিত আলুয়ালিয়ার, জানতে ক্লিক

লোকসভার পরেই রাজ্যে অকাল নির্বাচন, কিসের ইঙ্গিত আলুয়ালিয়ার, জানতে ক্লিক

নীল বণিক:

রাজ্যে অকাল নির্বাচনের ইঙ্গিত দিলেন এসএস আলুয়ালিয়ার। বুধবার বর্ধমান-দুর্গাপুরের বিজপি প্রার্থী বলেন, সংখ্যাগরিষ্ঠতা পেলেই ছয় মাসের মধ্যে বিধানসভা ভোট করাবে মোদি সরকার। রাজ্যের উন্নয়ন নিয়ে মমতার সরকার ভাবছে না। তাই কেন্দ্রের সঙ্গে তাল মেলাতে তথা রাজ্যের অগ্রগতির স্বার্থে অকাল বিধানসভা ভোট করাবে মোদি সরকার।

উল্লেখ্য, এদিন বিজেপিতে যোগ দিলেন প্রায় ১০০ জন সিপিএম কর্মী। বর্ধমানের টাউন হলে কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন সুরিন্দর সিংহ আলুয়ালিয়া। বুধবার তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে আলুয়ালিয়া আরও বলেন, ওরা তো ৪২ টি আসনে লড়াই করেই প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে। আপনারা আমাদের সংখ্যাগরিষ্ঠ করে দিন ছয় মাসের মধ্যে মোদি সরকার বিধানসভা নির্বাচন করাবে। নির্বাচন ঘোষণার দিন কয়েক আগে সিপিএম থেকে বহিস্কৃত নেতা আইনুল হক এদিন বিজেপিতে যোগ দেন। বুধবার আইনুল হকের হাত ধরে শতাধিক সিপিএম কর্মীও গেরুয়া শিবিরে সামিল হন।

আইনুল হক তাঁর পুরনো দলের সমালোচনা করে বলেন, সবচেয়ে বড় সাম্প্রদায়িক দল সিপিএম। যে সব রাজ্যে বিজেপি আছে সেই সব রাজ্যে কোন গণ্ডগোল নেই।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *