Breaking News
Home / TRENDING / হেলমেটহীন বাইকের ঔদ্ধত্য দেখিয়ে বেনোজলে ভাসলেন দেবজিৎ

হেলমেটহীন বাইকের ঔদ্ধত্য দেখিয়ে বেনোজলে ভাসলেন দেবজিৎ

প্রসেনজিৎ ধর:

বিজেপির থেকে এই রাজ্যের মানুষের যদি কিছু চাওয়ার থাকে তাহলে সেটি কি?
এই প্রশ্নের উত্তরে নানা জনে নানা মত দিতে পারেন, তবে একটি মতের সঙ্গে সম্ভবত কেউ দ্বিমত পোষণ করবেন না, সেটি হল ভিন্ন একটি প্রতিচ্ছবি।
অপেক্ষাকৃত বেশি ভদ্র, বেশি স্বচ্ছ ও বেশি নম্র একটি প্রতিচ্ছবি।
অমিতের শাহের ২৩ আসনের স্বপ্ন ও মুকুল রায়ের ২৭ আসনের ঘোষণা (যা আরও বাড়তে পারে) দাঁড়িয়ে আছে তৃণমূলের বা বলা ভালো মমতায় না-ভোট, শত সমালোচনার পরেও মোদির ভাবমূর্তি এবং এবার পশ্চিমবঙ্গে ভোট দানের চরিত্রবদলের সম্ভাবনার ওপর। এর সঙ্গে মুকুল রায়ের সুচারু ভোট মস্তিষ্ক পুরো বিষয়টিকে একটা আকার দিচ্ছে।
অন্যদিকে দলের সংগঠন পাতে দেওয়ার মতো নয়। লবিবাজি এখনই যে জায়গায় পৌঁছেছে যে কোনও দিন কংগ্রেস বা তৃণমূলকে লজ্জা দিতে পারে।
এমতাবস্থায় প্রার্থীরা আর কিছু না করুন নিজেকে কিঞ্চিৎ ভিন্নতর হিসেব প্রতিপন্ন করতে পারলে অমিত-কৈলাস-মুকুলের সম্ভবত একটু সুবিধা হত।
উপরিউক্ত গোটা আলোচনার সূত্রপাত শ্রীরামপুরে। শ্রীরামপুরের বিজেপি প্রার্থী দেবজিৎ সরকার এই লোকসভা কেন্দ্রের একটি বড় অংশের পরিবর্তনকামী মানুষকে হতাশ করেছেন বুধবারের সকালে।
প্রায় দু’শো মোটরবাইকের মিছিল নিয়ে রথারুঢ় দেবজিৎ এদিন নমিনেশন জমা দিতে গেছেন। এই দৃশ্যে শক্তি প্রদর্শন করা গেছে ঠিকই একই সঙ্গে নাম লেখানো হয়েছে উদ্ধত বেপরোয়া রাজনীতির দলে। প্রায় দু’শ বাইকের চারশ আরোহীর প্রায় কারও মাথায় হেলমেট ছিল না। এবং সেই এক দৃশ্য, হেলমেটহীন বাইক আর পুলিশ নীরব দর্শক। ঘরোয়া আড্ডায় পুলিশ বলছে, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। দেবজিৎ বলছেন, আমরা পারমিশন নিয়ে বাইক মিছিল করেছি।
পারমিশন! হেলমেটহীন বাইক মিছিলের অনুমতি!
পুলিশ বলছে, সে আবার হয় নাকি? নির্বাচন কমিশন বড় জোর ২০-২৫ টি বাইকের অনুমতি দিতে পারে, বাইক তো ছিল দুশোরও বেশি।
দেবজিৎ সরকার রিক্সা চালিয়েছেন।
তিনি কংগ্রেস নেতা আবদুল মান্নানের কাছে সমর্থন চাইতে গেছেন।
শাসকদলের পৌরপ্রধানের কাছেও নাকি গেছেন।
চমকের রাজনীতি করছেন, আবার ব্যক্তিগত আলাপে নাকি বলেছেন, তিনি চমক পছন্দ করেন না, তবু এসব করতে হচ্ছে (শোনা কথা)!
দেবজিৎ বিজেপির যুব মোর্চার নেতা। শিক্ষিত, ভদ্র, বিনয়ী অথচ আত্মপ্রত্যয়ী কথা বলেন। শ্রীরামপুরে তাঁর সম্ভাবনা নেই এমন কথাও বলা যায় না। তবু তিনি বেনোজলের স্রোতে ভাসলেন।
পুরোটা ভেসে গেলেন নাকি ফিরে আসবেন আবার?
পরিবর্তনকামী শ্রীরামপুর এখন সেই দিকে তাকিয়ে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

One comment

  1. Bara Bari hoya galo.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *