Breaking News
Home / TRENDING / ভাগাড় কাণ্ডে কেষ্ট বিষ্টুদের প্রভাবে সিঁদুরে মেঘ দেখছে পুলিশ

ভাগাড় কাণ্ডে কেষ্ট বিষ্টুদের প্রভাবে সিঁদুরে মেঘ দেখছে পুলিশ

নীল বণিক

ভাগাড় কাণ্ডের তদন্তে নেমে ধন্ধে পড়ে গিয়েছে ডায়মন্ড হারবার থানার পুলিশ । শহরের নামিদামি রেস্তোরাঁ ও হোটেলের নাম উঠে এসেছে ভাগাড় কাণ্ডে । একই সঙ্গে জড়িয়ে গিয়েছে হোটেলগুলির সঙ্গে যুক্ত কেষ্ট- বিষ্টুদের নাম। এঁদের মধ্যে কেউ রাজনৈতিক দাদা আবার কেউ বা প্রভাবশালী ব্যক্তিত্ব। আর এতেই সিঁদুরে মেঘ দেখছে তদন্তকারী পুলিশকর্মীরা। তাদের অবস্থা এখন শাঁখের করাতের মতো। জেলা পুলিশের মতে, এখন গুনে গুনে পা ফেলতে হচ্ছে । তদন্ত করতে গিয়ে কোনও রাজনৈতিক দাদাকে অযথা চটিয়ে দিতে চান না তারা। তাতে তদন্তের হিতে বিপরীত হবে। এদিকে যত দিন যাবে ততই থিতিয়ে যাবে এই কাণ্ড। তথ্য প্রমাণ বেহাতও হয়ে যেতে পারে । ফলে হয়তো ভাগাড় কাণ্ডের কোনও অপরাধীরই সাজা হবে না। দুইয়ের চাপে পড়ে তদন্তের ভবিষ্যত নিয়ে চিন্তিত ডায়মন্ড হারবার পুলিশ ।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *