অভিজিৎ দঁা :
চেন্নাই ম্যাচের আগে মনোরঞ্জন–খালিদ ফের দুরত্ব তৈরি হল। বুধবার প্র্যাকটিসে গরহাজির ছিলেন মনোরঞ্জন ভট্টাচার্য। শোনা যাচ্ছে, প্র্যাকটিসে যাওয়ার উৎসাহটাই হারিয়ে ফেলেছেন মনাদা। সূত্রের খবর, শীর্ষকর্তা দেবব্রত সরকারের কাছে খালিদের প্র্যাকটিস নিয়ে বেশ কিছু কথা বলেছেন মনোরঞ্জন। বলেছেন, প্র্যাকটিসে এসে রোজই দেখেন খালিদের একই স্টাইলের প্র্যাকটিস। কোনও বৈচিত্র্য নেই। তঁার একদম পছন্দ নয়। তঁাদের সময়ে ফুটবলারেদর হাতে ধরিয়ে ভুল ধরিয়ে দেওয়া হত। খালিদের সে সমস্ত বালাই নেই। বিরক্ত মনোরঞ্জন। তা হলে তা থেকেই কি প্র্যাকটিসে গরহাজির? দেবব্রত সরকার বলছেন, জ্বর হয়েছে, তাই আসেননি।
গোকুলাম মিনার্ভাকে হারিয়ে দিয়ে লাল–হলুদের খেতাবের অঙ্ক ভেসে উঠেছে। এই সুযোগ কোনও ভাবে হাতছাড়া করতে নারাজ প্রত্যেকেই। গোকুলাম ম্যাচের ভুলত্রুটি শুধরে নিয়ে চেন্নাইয়ের বিরুদ্ধে ঘুরে দঁাড়াতে চান লাল–হলুদ হেডস্যার। মন্তব্য,‘জিততে গেলে আমাদের অনেক হার্ড ওয়ার্ক করতে হবে। সবকিছুই আমাদের উপর নির্ভর করছে, অন্য টিম নিয়ে ভাবার সময় নেই।’
চেন্নাই টিম সম্পর্কে জিজ্ঞেস করলে খালিদ বলেন, ‘আই লিগের সব টিমই শক্তিশালী। হালকা ভাবে নেওয়ার কোনও প্রশ্নই নেই। লড়াই করতে হবে।’ আলোচনায় রক্ষণকে খালিদ সতর্ক করে দিয়ে বলছেন, সামনের ম্যাচে এতটুকু ভুলচুক করা যাবে না। অর্ণবের বদলে দলে ফেরা গুরবিন্দার বলেন ‘সুযোগ পেলে নিজেকে উজাড় করে দেব। প্রথমে গোল হজম চলবে না। লিগ জিততেই হবে আমাদের।’
এরকম মরণ–বাঁচন ম্যাচ জিততে খালিদ ফুটবলারদের বলেছেন, দিল দিয়ে ম্যাচটি খেলতে। খালিদ জানান, ‘এই ম্যচের গুরুত্ব সকলেই জানে। ফুটবলারদের উপরই ম্যাচটা ছেড়ে দিয়েছি। আশা করি মাঠে সেরাটাই দেবে।’ আমনার কথায়, ‘জিততে গেলে সর্বস্ব দিয়ে খেলতে হবে। গোকুলাম ম্যাচের ভুল থেকে শিক্ষা নিতে হবে। চেন্নাই ভাল খেলছে,ম্যাচ কঠিন হবে। সতীর্থরা এই সুযোগ হাতাছাড়া করবে না।’
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news