ওয়েব ডেস্ক:
ভাটপাড়ায় ফের হিংসা। এবার গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল যুবকের। মৃতের নাম প্রভু সাউ (৩০)। স্থানীয় সূত্রে খবর, সুগিয়াপাড়া এলাকায় প্রভু সাউকে লক্ষ্য করে গুলি চালায় একদল দুষ্কৃতী। মাথার পিছনে গুলি লাগে তাঁর। স্থানীয়রা তাঁকে বারাকপুর বিএন বোস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান, অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে প্রভু সাউয়ের।
ঘটনায় ফের উত্তেজনা তৈরি হয়েছে ভাটপাড়া অঞ্চলে। ঘটনার তদন্তে নেমেছে টিটাগড় থানার পুলিশ। অনুমান, দুই দুষ্কৃতী দলের মধ্যে ঝামেলার জেরেই এই ঘটনা ঘটেছে।
এদিকে বৃহস্পতিবার রাতেই কাঁকিনাড়ার ৫ নম্বর গলিতে বোমাবাজি চলে। দুই দুষ্কৃতীদলের তাণ্ডব চলে কাঁটাডাঙার ২০ নম্বর রেল কোয়ার্টার এলাকাতেও। আরেকটি ঘটনায় বৃহস্পতিবার রাতে শ্যামনগরে রাজু চক্রবর্তী নামে এক যুবকের ওপর হামলা হয়। ছুরির আঘাতে মৃত্যু হয় তার। জানা গিয়েছে, রাজুর বিরুদ্ধে পুলিশের খাতায় একাধিক অভিযোগ রয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news