নিজস্ব সংবাদদাতা :
গত বছর অবিনাশ রুইদাস থেকে শিলিগুড়ি থেকে ট্রেনের জেনারেল কামড়ায় ফেরা—এরকম অনেক বিতর্কই দেখা গিয়েছিল। এবারও আই লিগ শুরুর মুখে ফের বিতর্ক ইস্টবেঙ্গলে। বেঙ্গালুরু থেকে পুনে—সড়কপথে দুরত্ব ৮৪০ কিমি। সময় লাগে প্রায় বারো ঘন্টা। সেই দুরত্বই ইস্টবেঙ্গল ফুটবলাররা বাসে চেপে গেছেন। তার জন্যই ক্ষোভের আঁচ লাল–হলুদে। শুক্রবার সুনীল ছেত্রীদের বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ ছিল। ম্যাচের পরই পুনে যাওয়ার বিমান ছিল বিকেল চারটে ৫০ মিনিটে।। সাড়ে চারটে বিমানবন্দর পৌঁছে বিমান ধরতে পারেনি তঁারা। তারপই যত ডামাডোল। পরের দিনের বিমানের টিকিট কাটতে গিয়ে দেখা যায়, পারহেড ৩২০০ টাকা করে লাগছে। তখনই টিম ম্যানেজমেন্ট ঠিক করে, বাসে করে যাওয়া হবে। কোচ খালিদ জামিল গঁাটের কড়ি খরচ করে বাসের টিকিট কাটেন। ম্যানেজার হিসেবে দলের সঙ্গে যাওয়া আলভিটো ডি’কুনহা কলকাতায় ফিরে এসেছিলেন। যুব বিশ্বকাপের ফাইনাল দেখতে। শুক্রবার বিমানবন্দর থেকে সন্ধে সাতটা নাগাদ বাস ডিপোতে পৌঁছয় টিম ইস্টবেঙ্গল। চার ঘন্টা অপেক্ষার পর বাস ছাড়ে রাত ১১টায়। পুনের উদ্দেশ্যে। বাসের যাওয়ার কথা উঠতেই দলের কিছু বিদেশি বেঁকে বসে, তঁারা বাসে যেতে অরাজি ছিলেন। কোচ তঁাদের বুঝিয়ে রাজি করান। নাম প্রকাশে অনিচ্ছুক এক ফুটবলার বলেন, ‘রাত এগারোটায় চেপে পরেরদিন দুপুর ২টোয় পুনে পৌঁছই আমরা। ভীষণ ক্লান্ত। প্র্যাকটিসও করাতে চাননি কোচ।।’ ডামাডোল পরিস্থিতিতে যুব বিশ্বকাপের ফাইনাল দেখতে আলভিটোর কলকাতায় ফিরে আসা ফুটবলাররা মেনে নিতে পারছেন না। খালিদ ফোন করে শীর্ষকর্তা দেবব্রত সরকারকে গোটা ঘটনাটা জানান। ফুটবল সচিব রাজা গুহ ও আলভিটো ডি’কুনহা রবিবার রাতেই পুনে পৌঁছে যান। এমনকি বিমান বাতিলের ঘটনাও মানতে চাননি রাজা। খালিদ ফোন ধরেননি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news