নীল বণিক :
সামনে পঞ্চায়েত ভোট। তাই আগে থেকেই ঘর গোছাতে শুরু করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীও। রাজ্য কমিটির নেতাদের সঙ্গে কথা বলেই এই নির্বাচনের কৌশল ঠিক করতে চান তিনি। তারপরে জেলা সভাপতিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। পঞ্চায়েত ভোটের জন্য দু’দিনের বৈঠকেই পুরো রণকৌশল ঠিক করে ফেলতে চান তিনি। পঞ্চায়েত ভোটে লড়াই করবার মত এখনও সংগঠন তৈরি নয বলে প্রথম দিনের বৈঠক রাজ্য নেতাদের জানিয়ে দিয়েছেন কৈলাস বিজয়বর্গীও। দলের সাংগঠনিক জেলা সভাপতিদের কাছেও রিপোর্ট তলব করেছেন তিনি। কত সংখ্যক বুথে প্রার্থী দেওয়া যাবে তা নিয়ে বিস্তারিত রিপোর্ট দিতে বলা হয়েছে। জেলা সভাপতিদের কাছ থেকে রিপোর্ট আসার পরেই পঞ্চায়েত ভোট নিয়ে চুড়ান্ত রণকৌশল ঠিক করতে চান তিনি। তবে এই ভোটে লড়াই করার জন্য ৪০ জনের উপর একটি দল তৈরি করতে চান বিজেপির এই কেন্দ্রীয় নেতা। তাঁরাই মূলত জেলা সভাপতিদের সঙ্গে কথা বলে পঞ্চায়েত ভোটের প্রার্থী ঠিক করবেন। এছাড়াও উত্তরবঙ্গের দুই জেলার প্রচারে কেন্দ্রীয় নেতারা আসবেন বলে বৈঠকে জানিয়েছেন বিজয়বর্গীও।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news