অভিজিৎ দাঁ ও দুলাল গাঙ্গুলি :
খালিদ আউচো কবে আসছেন? আদৌ কি আসছেন?
এ নিয়ে লাল–হলুদ সমর্থকদের আগ্রহ তুঙ্গে। চ্যানেল হিন্দুস্তান বলছে, খালিদ আউচোর ইস্টবেঙ্গলে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। কারণ, খালিদ মেল করে ক্লাবকে জানিয়েছেন, তঁার আত্মীয় মারা গেছেন। এ দিকে, ইস্টবেঙ্গল ক্লাব তঁার জন্য বেশিদিন অপেক্ষা করতে রাজি নয়।
ইস্টবেঙ্গল কোচও জানিয়েছেন, যা টিম রয়েছে তা নিয়ে কাজ করতে তঁার কোনও অসুবিধে হচ্ছে না।
ফলে খালিদ আউচোর আসার সম্ভাবনা নেই বললেই চলে। তাও বুধবার পর্যন্ত ডেডলাইন আউচোর জন্য। তবে, তঁার ভিসা সমস্যা মিটে গেছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news