Breaking News
Home / TRENDING / প্রয়াগ চিটফান্ড কান্ডে পার্থই পাণ্ডা: মন্তব্য মুকুলের

প্রয়াগ চিটফান্ড কান্ডে পার্থই পাণ্ডা: মন্তব্য মুকুলের

নিজস্ব সংবাদদাতা :

প্রয়াগ চিটফান্ড কান্ডে তৃণমূলের মহা সচিব সরাসরি যুক্ত, বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতা মুকুল রায়ের। এ রাজ্যে কোম্পানীটির ব্যবসার জন্য পার্থ চ্যাটার্জি সব রকম সাহায্য করেছিলেন, তাই প্রয়াগের তদন্তে নামলে সবার আগে পার্থ চ্যাটার্জির নামই উঠে আসবে অভিযোগ বিজেপি নেতার। এদিন হাওড়ার রানিহাটিতে এক সভায় তৃণমূল কংগ্রেসের মন্ত্রীদের সাবধান করে রাজনীতির চাণক্য বলেন কয়েকদিন পরেই রাজ্যে সিবিআই তদন্তে আসছে। তখনই সবার মুখোশ খুলে যাবে। তৃণমূল ক্ষমতায় আসার পরই রাজ্যের উন্নয়ন থমকে গিয়েছে। আগামি পঞ্চায়েত ভোটে বিজেপির মাধ্যমে সেই উন্নয়নের পথ খুলে যাবে বলে মন্তব্য করেন মুকুল রায়।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন  

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *