নিজস্ব সংবাদদাতা
ইস্টবেঙ্গলে বাজি আর্মান্ডের বিকল্প হিসেবে খালিদ আউচো–র আসা প্রায় নিশ্চিত। ভিসা সমস্যায় দিলশাদের আশা ছাড়ার পরই উগান্ডার ফুটবলার খালিদের সঙ্গে কথা চালাচালি করেন লাল–হলুদ কর্তারা। সরকারি চুক্তির কথা এখনও ঘোষণা করেনি ক্লাব। ৫ ফুট ১১ ইঞ্চির খালিদ খেলেন মিডফিল্ডে। উগান্ডার জাতীয় দলের হয়ে ৩২টি ম্যাচ খেলেছেন। ক্লাব কর্তারা আশা করছেন, সামনের গোকুলাম ম্যাচের আগেই শহরে পৌঁছে যাবেন খালিদ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news