প্রসেনজিৎ মাহাতো :
লাল–হলুদ তঁাবুতে লাল–হলুদে আলোতে আরও উজ্জ্বল। লাল–হলুদ সমর্থকদের বুধবার খুশির দিন। ক্লাবের ৯৯তম জন্মদিন। সকাল থেকেই শহর জুড়ে অঝোর ধারায় বৃষ্টি একটু হলেও তাল কেটেছে। পতাকা উত্তোলন করতে প্রাক্তন ফুটবলার স্বপন সেনগুপ্ত আসতে পারেননি। কিন্তু, দলবল নিয়ে টিডি সুভাষ ভৌমিক হাজির ছিলেন। বৃষ্টির জন্য অনেক সমর্থকের ইচ্ছা থাকলেও হাজির থাকতে পারেননি ক্লাবে। গোটা টিম হাজির থেকে অভার কিছুটা হলেও ঢেকেছে। শহরের নানা জায়গাতেও পালিত হচ্ছে ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবস। বিকেলে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে মূল অনুষ্ঠান। পরের বছর শতবর্ষের অনুষ্ঠান। বুধবার থেকেই সেই সলতে পাকানো শুরু হয়ে গেল। শতবর্ষের বলিউডি নায়কদের এনে একটা বিশাল চমক থাকবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news