Breaking News
Home / TRENDING / পরিবেশ বান্ধব কাগজের পেন, উত্তরপ্রদেশের মহান্তের অভিনব উদ্যোগ

পরিবেশ বান্ধব কাগজের পেন, উত্তরপ্রদেশের মহান্তের অভিনব উদ্যোগ

নিজস্ব সংবাদদাতাঃ

কাগজ দিয়ে পেন। পরিবেশ ভারসাম্য রক্ষার জন্য যা যুগান্তকারী। উত্তরপ্রদেশের দালমাউয়ের খণ্ডেশ্বরী আশ্রমের মহান্ত সেই কাজই শুরু করেছেন। মহান্ত কৃষ্ণবিহারীর বক্তব্য, প্লাস্টিক পরিবেশ দূষণের কারণ, তাই এই কাজ শুরু করা। তবে আপাতত আমরা বিনামূল্যে কাগজের তৈরি পেন গ্রাহকদের হাতে তুলে দিচ্ছি, যদিও অনেকেই স্বেচ্ছায় আর্থ দিয়ে পেন কিনছেন। তাঁদের বক্তব্য, এই পেন আরও বেশি মানুষের কাছে পৌঁছনো উচিত।

মহান্ত কৃষ্ণবিহারীর আশ্রমে একাধিক পুরুষ ও নারী এই মুহূর্তে কাগজের পেন তৈরির কাজে ব্যস্ত। এই কাজের জন্য তাঁরা পারিশ্রমিকও পেয়ে থাকেন। শ্রমিকদের বক্তব্য, আমরা নতুন পেন তৈরি করছি কারণ তা প্লাস্টিকের পেনের মতো পরিবেশকে দূষিত করে না। এই কাজে একাধিক মহিলা শ্রমিক কাজ করছেন। এখনও অবধি ৪০০টি পেন তৈরি হয়েছে।

মহান্তের কথায়, সরকারও চায় প্লাস্টিকের ব্যবহার কমাতে। আশ্রমের তৈরি পেন সে কারণেই দরকারি। তাছাড়া পরিবেশের পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থাও হচ্ছে এর ফলে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *