নিজস্ব সংবাদদাতা :
প্যালেস্তাইনের জাতীয় টিমের ফরোয়ার্ড ইসলাম বাত্রান প্রায় পাকা লাল–হলুদে। তবে, চূড়ান্ত সই এখনও হয়নি। ইসলাম বাত্রান শেষ খেলেছেন ইজিপ্টিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ওয়াদি ডেগলা এসসিতে। বছর পঁচিশের ফুটবলারটি মিডফিল্ডার, উইঙ্গার, ফরোয়ার্ড হিসেবেও স্বচ্ছন্দ। লাল–হলুদের তরফে প্রস্তাব পাঠানো হয়েছে তঁার কাছে। ইসলাম বাত্রান ভারতে খেলতে ইচ্ছুক। বাত্রানের সইয়ের বিষয়টা লাল–হলুদের বাজেটের উপরও নির্ভর করছে অনেকটা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news