নীল বণিক
হাজার ‘সন্ত্রাসের’ পরেও পুরুলিয়ায় সদস্য বাড়ছে বজরঙ দলের। তাও আবার সেই বলরামপুরেই। যেখানে ত্রিলোচন মাহাতো সহ এক বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু নিয়ে রাজ্য রাজনীতিতে বিতর্ক চলছে। শনিবার থেকে বলরামপুর ব্লকে শুরু হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের ভর্তি অভিযান পর্ব। টানা তিনদিন ধরে নতুন সদস্য ভর্তি নেবেন বজরঙ দলের জেলার সংযোজকরা। শেষ পাওয়া খবর পর্যন্ত রবিবার দুপুরে প্রায় ১০০০ নতুন সদস্য ভর্তি হয়েছে বজরঙ দলে। নতুন সদস্যদের গড় বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে। শেষ দুবছরে শুধুমাত্র বলরামপুর ব্লকে ৬০০০ সদস্য বেড়েছে বজরঙ দলে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news