সৌম্যদ্বীপ ঘোষ
কিংফিশারের সঙ্গে দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ছিন্ন হ ল ইস্টবেঙ্গলের। ১৯৯৮ সাল থেকে লাল–হলুদের টাইটেল স্পনসর ছিল এই কিংফিশার। সোমবার ক্লাবের কর্মসমিতির বৈঠকের পর ইস্টবেঙ্গল সচিব কল্যাণ মজুমদার বলেন, ‘সাহারা কম্পানি তো ভারতীয় ক্রিকেট দলকে স্পনসরশিপ করা বন্ধ করে দিয়েছিল, তা বলে কি ইন্ডিয়া টিম উঠে গেছে? স্পনসর আসবে–যাবে। সংগঠন থেকে যাবে।’ কল্যাণ জানান, কলকাতা লিগে দল ‘ইস্টবেঙ্গল’ নামে খেলবে। আই লিগের আগে নতুন কম্পানি তৈরি হবে। কর্তারা ইঙ্গিত দিলেন, নতুন স্পনসর খোঁজার অনেকটাই এগিয়ে ফেলেছেন কর্তারা। সামনের কয়েকদিনের মধ্যে নতুন স্পনসরের নাম ঘোষণা হবে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news