Breaking News
Home / TRENDING / অ্যাপেলো হাসপাতালের হাত ধরে কলকাতায় প্রথম লিভার প্রতিস্থাপন ক্লিনিক

অ্যাপেলো হাসপাতালের হাত ধরে কলকাতায় প্রথম লিভার প্রতিস্থাপন ক্লিনিক

নিজস্ব সংবাদদাতা:

দেশের ২০ হাজার রোগীর লিভার প্রতিস্থাপনের প্রয়োজন হয়, সেখানে হাজার দুয়েক রোগীর লিভার প্রতিস্থাপন সম্ভব হয়। ভারতের খুব বেশি হাসপাতালে যে চিকিৎসার সুযোগ নেই। আনন্দ সংবাদ হল, চেন্নাই অ্যাপেলোর উদ্যোগে এবার কলকাতায় চালু হল উন্নতমানের লিভার ক্লিনিক। গুরুত্বপূর্ণ এই নতুন ক্লিনিকটির উদ্বোধন করে গেলেন চেন্নাই অ্যাপেলোর ‘লিভার ডিজিজ অ্যান্ড লিভার ট্রান্সপ্লান্টেশন’ বিভাগের প্রধান ড. মহম্মদ এ নইম। কিছুদিন আগেই পূর্ব ভারত তথা কলকাতায় প্রথম ‘হৃদয়’ প্রতিস্থাপনের মতো যুগান্তকারী কাণ্ড হয়ে গেল। অর্থাৎ সেই দিন আর নেই যে, শরীর একটি বিশেষ অঙ্গ খারাপ হয়ে গেল মানে সেই রোগীর জন্য আর চিকিৎসা নেই, তাকে বাদের খাতায় ফেলে দিতে হবে। এই পরিপ্রেক্ষিতে চেন্নাই অ্যাপেলোর সহযোগিতায় কলকাতা অ্যাপেলোর নতুন লিভার ক্লিনিকটি গুরুত্বপূর্ণ অবশ্যই। ক্লিনিক উদ্বোধনের পর একে একে ড. নইম লিভার সংক্রান্ত রোগের কারণ, তার সুচিকিৎসা পদ্ধতি ইত্যাদি নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন।
আধুনিক শহুরে মানুষের বদলে যাওয়া জীবনচর্চা যে অধিকাংশ অসুস্থতার মতো এক্ষেত্রেও দায়ি, তা মনে করিয়ে দেন তিনি। ড.নইমের মতে, হেপাটাইটিস বি এবং সি-র জন্য বাজারে এখন ভালো ওষুধ মেলে। কিন্তু দুঃখের হল, অধিকাংশ রোগের পেছনে দায়ি অতিরিক্ত মদ্যপান। প্রতি বছরে ভারতে ১০ লাখ মানুষ সিরোসিস অব লিভারের রোগে আক্রান্ত হচ্ছে। দেশের প্রায় ২ লাখ ৫০ হাজার রোগীর মৃত্যু হচ্ছে। তবে প্রথম পর্যায়ে রোগ ধরা পড়লে চিকিৎসার মাধ্যমে রোগীকে সুস্থ করা সম্ভব। কিন্তু গত কুরি বছরে সাধারণে অ্যালকোহল পানের মাত্রা বেড়েছে চোখে পড়ার মতো—বৃদ্ধি পেয়েছে ৫৫%। ২% লিভার রোগীর মৃত্যুর কারণ অ্যালকোহল।
একটি বিষয় ড. নইম পরিস্কার করে দেন যে, স্বাস্থ্য বিষয়ে সচেতনতার অভাব একটা বড় কারণ। অনিয়মিত জীবনযাপন, ফাস্টফুড খাওয়া বেড়ে যায়, পর্যাপ্ত ঘুমের অভাবে লিভার ক্ষতিগ্রস্থ হয়। এসব কারণেই লিভার সংক্রান্ত সমস্যায় পড়ছেন মানুষ। বাড়ছে ফ্যাটি লিভারের পরিমাণ। এছাড়া অন্যান্য অসুস্থতা তো আছেই। কিন্তু একজন রোগীর লিভার প্রতিস্থাপনের প্রয়োজন কখন হয়?
চেন্নাই অ্যাপেলোর লিভার ক্লিনিকের প্রধানের বক্তব্য, যখন চিকিৎসক আন্দাজ করতে পারেন, সিরোসিস অব লিভারে আক্রান্ত রোগীর বিশেষ অঙ্গটির আয়ু খুব বেশি হলে আর বছর দুয়েক। তখনই লিভার প্রতিস্থাপনের সিদ্ধান্ত নিয়ে থাকেন চিকিৎসকেরা।
স্বভাবতই লিভার প্রতিস্থাপনের আগে নানা ধরণের শারীরিক পরীক্ষা করা হয় রোগীর। অঙ্গ প্রতিস্থাপনের মতো জটিল সার্জারির আগে যা করতেই হয়। পাশাপাশি রোগীর বয়স ও স্বাস্থ্য অনুযায়ী একাধিক সাবধানতা অবলম্বন করে থাকেন ডাক্তাররা। প্রতিস্থাপনের পরেও থাকে আরেক ধাপ চিকিৎসা প্রসঙ্গ। অঙ্গ প্রতিস্থাপন পরবর্তী সময়ে বিশেষ কিছু ওষুধ নিয়মিত খাওয়ার বিষয় রয়েছে।
আসল কথা হল, শহর কলকাতায় এই প্রথম উন্নতমানের এমন চিকিৎসাকেন্দ্রের উদ্বোধন হল। অ্যাপেলোর লিভার ক্লিনিকে প্রতি মাসের শেষ শুক্র ও শনিবার বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ পাওয়া যাবে এবার থাকে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *