Breaking News
Home / TRENDING / “দয়া করে চুপ করুন!” রাজ্যপালকে আক্রমণ পার্থর

“দয়া করে চুপ করুন!” রাজ্যপালকে আক্রমণ পার্থর

নীল রায়।‌

রাজ্যপাল জগদীপ ধনকড়কে চুপ করতে বললেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার শিলিগুড়িতে তাঁর বৈঠকে প্রশাসনিক আধিকারিকদের অনুপস্থিতির প্রসঙ্গে রাজ্যপাল সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তাঁর ঘন্টা খানেক পরেই প্রেস বিবৃতি দিয়ে রাজ্যপালকে, “দয়া করে চুপ করুন” বললেন শিক্ষামন্ত্রী। এদিন বিবৃতিতে পার্থ চট্টোপাধ্যায় লেখেন, “নতুন রাজ্যপাল দায়িত্ব গ্রহণের ১৫ দিনের মধ্যেই নিজেকে উজাগর করে বুঝিয়ে দিয়েছেন যে তিনি নিরপেক্ষ নন। সরকার ও সরকারি আধিকারিকদের বিরুদ্ধে তাঁর পক্ষপাতমূলক বিবৃতিতেই তা প্রমাণিত।”

প্রসঙ্গত, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বাম ছাত্র সংগঠনের বিক্ষোভ থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়কে উদ্ধার করে আনার পর থেকে রাজ্যপালের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সংঘাত চরমে উঠেছে। তারপর মঙ্গলবার উত্তরবঙ্গে সাংবিধানিক ক্ষমতাবলে বৈঠক করেন জগদীপ ধনকড়।‌ এই বৈঠকে বাম- কংগ্রেস ও বিজেপির প্রতিনিধিরা হাজির হলেও রাজ্য সরকারের পক্ষ থেকে যেমন সরকারি আধিকারিকরা অংশ নেয়নি। তেমনই গরহাজির থেকেছেন তৃণমূল কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধি। রাজ্যপাল কোনও রাখঢাক না করে সাংবাদিক সম্মেলন করে উগরে দিয়েছেন। যার ফলস্বরূপ এদিন সন্ধ্যায় কড়া বিবৃতি জারি করে জবাব দিল তৃণমূল কংগ্রেস।

বিশাল এই বিবৃতির ছত্রে ছত্রে রয়েছে রাজ্যপাল জগদীপ ধনকড়ের প্রতি আক্রমণ এবং একরাশ অভিযোগ। পার্থ বলেছেন, “আমাদের সংবিধান মতে রাজ্য সরকার জনগণের দ্বারা নির্বাচিত। যেমন কেন্দ্রীয় সরকার। কিন্তু, রাজ্যপাল মনোনীত পদ, নির্বাচিত নন।” তাঁর আরও সংযোজন, “সংবিধান মোতাবেক রাজ্য সরকার ও রাজ্যপালের কর্ম পরিধি বেঁধে দেওয়া আছে।”

রাজ্যপালকে পরামর্শ দেওয়ার ছলে করা হয়েছে তীব্র কটাক্ষ। তাঁর উত্তরবঙ্গ সফরের দিকে ইঙ্গিত করে তৃণমূল মহাসচিব বলেছেন, “পশ্চিমবঙ্গ সুন্দর রাজ্য। রাজ্যপাল পশ্চিমবঙ্গের যে কোনও সুন্দর জায়গায় যেতে পারেন, সেখানে গিয়ে আতিথেয়তাও গ্রহণ করতেই পারেন। সেটাই প্রত্যাশিত।” তিনি আরও বলেন “সাংবিধানিক পদে থেকে তাঁর অতি সক্রিয়তা কখনওই কাম্য নয়। সরকার ও সরকারি আধিকারিকদের কাজে হস্তক্ষেপ মানা সম্ভব নয়।”

রাজ্যপালকে কার্যত সতর্কবার্তা দিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, “রাজ্যপাল নিজের পদের মর্যাদার কথা মাথায় রেখে সাংবিধানিক গন্ডিতে সীমাবদ্ধ থাকুন, রোজ রোজ রাজনৈতিক চমক দেওয়া বন্ধ করুন।” সঙ্গে তাঁর মতে, “আমাদের তৃণমূল সরকার সাধারণ মানুষের।‌ আমরা জানি, কী করা উচিত আর কী করা উচিত নয়।”

বিবৃতির শেষে রাজ্যপালের উদ্দেশ্যে পার্থর অনুরোধ, “দয়া করে চুপ করুন!!!!!?????”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *