Breaking News
Home / TRENDING / ওয়ার্ক ফ্রম হোমের ঠেলায় বিচারও হচ্ছে হোয়াটসঅ্যাপে, হ্যাঁ ডিজিটাল কোর্ট আপনার দেশেই

ওয়ার্ক ফ্রম হোমের ঠেলায় বিচারও হচ্ছে হোয়াটসঅ্যাপে, হ্যাঁ ডিজিটাল কোর্ট আপনার দেশেই

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

জম্মু ও কাশ্মীরে (Jammu & Kashmir) ইন্টারনেটের সমস্যা বহুদিনই। কিন্তু তার মধ্যেও লকডাউনে কাজ বন্ধ করেন নি সেখানকার বিচারপতিরা। বিচার ব্যবস্থা সচল রাখতে তাঁরা এখন বাধ্য হয়ে ল্যান্ডলাইন নম্বরেই মামলা শুনছেন, রায় দিচ্ছেন। যে সব আইনজীবী হাই স্পিড ইন্টারনেটের সুবিধা পান না তাঁরা স্বাভাবিকভাবেই ভিডিওকনফারেন্সিং-ও করতে পারছেন না। এঁরা এখন হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমেই বিচারপতি এবং মক্কেলদের সঙ্গে যোগাযোগ করছেন।আদালতে এক প্রবীন আধিকারিক-এর কথায় এই অবস্থায় এখন সবথেকে বেশি দরকার গতিশীল বিচারব্যবস্থা। এখন পুরনো নিয়ম মেনে যদি কাজ করা না যায় তাহলে নতুন নিয়ম আনতে হবে। সেই ব্যাপারে একরোখা হয়ে থাকলে চলবে না। এর আগে আদালত ‘ভিডিও’ নামে একটি ওয়েব অ্যাপ্লিকেশন ব্যবহার করত।

কিন্তু লকডাউনের পর এমন অনেক মামলা আসতে শুরু করেছে যাতে একাধিক আইনজীবী রয়েছেন। জম্মুর আইনজীবীরা এই অ্যাপের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারছেন কিন্তু কাশ্মীরে তা হচ্ছে না। তাঁরা বিচারপতিদের কর্মচারিদের ফোনে ফোন করছেন প্রয়োজনে। জম্মু কাশ্মীরের বার অ্যাসোসিয়েশন জানিয়েছে ১৫ টি এমন মামলা তাঁদের হাতে আছে যা ভিডিওকনফারেন্সিং করে মিটিয়ে দেওয়া যায়। সেগুলি ফেলে রাখা উচিত নয়। সরকারি হিসাবে ৪৫ হাজার মামলা জমে আছে এইরকম। মাসে সাত হাজার মামলা মিটিয়ে ফেলা লক্ষ্য হলে সুবিচার এর পথে এগনো যাবে অনেকটাই।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *