চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
আগামী চার-পাঁচ দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে। দক্ষিণ-পশ্চিমের জলীয় বাষ্পপূর্ণ বাতাসে ভর করেই বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হচ্ছে। তার থেকেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে। উত্তর বাংলাদেশ ও মেঘালয় সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত। এর প্রভাবে উত্তর-পূর্ব ভারতের রাজ্য এবং পূর্ব ভারতের রাজ্যগুলি তে আগামী ৪-৫ দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা। কলকাতাসহ দক্ষিণবঙ্গে আগামী ৭২ ঘণ্টায় ফের কালবৈশাখী সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার।
দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার। অন্যদিকে দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি এমনকি কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বুধবার পর্যন্ত। তবে ঝড় বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত।
কলকাতায় আজও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সামান্য। সকালের দিকে আকাশ পরিষ্কার থাকলেও বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। কলকাতায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে মঙ্গল ও বুধবার।
আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৯ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৬ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৪০-৯৩ শতাংশ। খুবই সামান্য বৃষ্টি হয়েছে শহরে গত ২৪ ঘন্টায়। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে আবার নিম্নচাপের সম্ভাবনা। আন্দামান সাগর ও সমাজের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত সরে বুধবার পৌছবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগরে।
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার ঢুকছে বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরে। ইতিমধ্যেই একটি সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার রয়েছে উত্তর-পশ্চিম ও মধ্যভারতে যেটি ক্রমশ উত্তর-পূর্ব দিকে এগোচ্ছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় উত্তর পশ্চিম ভারত মধ্য ভারতের কিছু রাজ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা ২৪ ঘন্টা পর থেকে আবহাওয়ার উন্নতি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news