Breaking News
Home / TRENDING / ভোট শান্তিপূর্ণ হচ্ছে, বললেন মুখ্য নির্বাচনী আধিকারিক

ভোট শান্তিপূর্ণ হচ্ছে, বললেন মুখ্য নির্বাচনী আধিকারিক

নিজস্ব সংবাদদাতা:

ভোট শান্তিপূর্ণ হচ্ছে জানিয়ে দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। তাঁর মতে, এখনও পর্যন্ত নির্বাচন শান্তিপূর্ণ। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই। যেখানেই অসুবিধার খবর পাওয়া যাচ্ছে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

যদিও অধীর গড় বহরমপুরের কলেজিয়েট স্কুল সহ বেশ কয়েকটি বুথে কংগ্রেস কর্মীদের শাসক দলের দুষ্কৃতীরা বাধা দেন বলে অভিযোগ ওঠে। পরে কংগ্রেস প্রার্থী নিজে পরিস্থিতি সামাল দেন। সে সময় অধীর চৌধুরী বলেন, সব বুথে কেন্দ্রীয় বাহিনীর দেখা মিলছে না।

এদিকে বুথের মধ্যে ফোনে কথা বলে বিতর্কে জড়ালেন বোলপুরের বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল। ওই বুথের এভিএম দীর্ঘক্ষণ ইভিএম খারাপ হয়ে ভোটপর্ব আটকে ছিল। পরে শুরু হয় ভোট।

প্রসঙ্গত, আজ রাজ্যের ৮টি কেন্দ্রের ভোটগ্রহণ। কেন্দ্রগুলি হল বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, আসানসোল, বর্ধমান-দুর্গাপুর, বর্ধমান পূর্ব, বীরভূম ও বোলপুর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *