চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
“দুর্গাপুজোই দেশের একতার পুজো” বোধনের দিন এভাবেই পশ্চিমবঙ্গবাসীকে শারদোৎসবের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বৃহস্পতিবার সল্টলেকের ইজেডসিসির দুর্গা পুজোর (Durgapuja) ভারচুয়াল উদ্বোধন করে প্রধানমন্ত্রী বললেন, “আপনাদের সকলকে জানাই শ্রী শ্রী দুর্গাপুজোর পাশাপাশি কালীপুজো এবং দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। দুর্গাপুজোর এই পবিত্র সময়ে আপনাদের কাছে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। ভক্তির টানে আমার মনে হচ্ছে আমি দিল্লিতে নয়, আপনাদের মধ্যে বাংলাতেই বসে আছি। এই কটা দিন গোটা দেশই যেন বাংলাময় হয়ে যায়। দুর্গাপূজো দেশের একতার পুজো, দেশের সম্পূর্ণতার প্রতীক।” তিনি আরও বলেন, “এবার আমরা সকলে করোনার সংকটে দুর্গাপুজো করছি। মা দুর্গার ভক্ত, পুজো উদ্যোক্তারা সকলেই ধৈর্য দেখিয়েছেন। আয়োজন হয়তো সীমিত, সংখ্যা হয়তো কম, কিন্তু পবিত্রতা ভক্তি, আগের মতোই অক্ষয়, এটাই তো বাংলার সংস্কৃতি। বাংলায় দুর্গাকে নিজেদের মেয়ের মতো দেখা হয়। ঘরের মেয়ের মতো স্বাগত জানানো হয়। সন্তান আর মায়ের এই সম্পর্কই তো আমাদের ঘরে ঘরে প্রয়োজন। মা দুর্গা দুঃখ, দারিদ্র, দুর্গতি দূর করেন। সেজন্য কোনও গরিবের দুর্গতি দূর না করলে দুর্গাপূজো সম্পূর্ণ হয় না।”
Feeling blessed to be a part of Maa Durga Pujo’s Mahashashti celebrations. https://t.co/i2BHHu33jX
— Narendra Modi (@narendramodi) October 22, 2020
প্রধানমন্ত্রী বলেন, বললেন,”আজকের ভারত গঠনে বাংলার এত অবদান, এত মানুষের অবদান, যাদের নাম নিতে নিতে সন্ধে হয়ে যাবে। ভারতমাতার ছবি সবার আগে অবনীন্দ্রনাথ ঠাকুর বানিয়েছিলেন। বাংলার মানুষ দেশকে উন্নয়নের পথে এগিয়ে দিয়েছে, আজও দিচ্ছে, আমার বিশ্বাস ভবিষ্যতেও দেশের নাম এভাবেই উজ্বল করতে থাকবেন।” তিনি আরও বলেন, ”এবার আমরা সকলে করোনার সংকটে দুর্গাপুজো করছি। মা দুর্গার ভক্ত, পুজো উদ্যোক্তারা সকলেই ধৈর্য দেখিয়েছেন। আয়োজন হয়তো সীমিত, সংখ্যা হয়তো কম, কিন্তু পবিত্রতা ভক্তি, আগের মতোই অক্ষয়, এটাই তো বাংলার সংস্কৃতি। বাংলায় দুর্গাকে নিজেদের মেয়ের মতো দেখা হয়। ঘরের মেয়ের মতো স্বাগত জানানো হয়। সন্তান আর মায়ের এই সম্পর্কই তো আমাদের ঘরে ঘরে প্রয়োজন। মা দুর্গা দুঃখ, দারিদ্র, দুর্গতি দূর করেন। সেজন্য কোনও গরিবের দুর্গতি দূর না করলে দুর্গাপূজো সম্পূর্ণ হয় না।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news