Breaking News
Home / TRENDING / নিম্নচাপের জেরে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ফলে পুজোর ছুটি বাতিল পুরসভার কর্মীদের

নিম্নচাপের জেরে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ফলে পুজোর ছুটি বাতিল পুরসভার কর্মীদের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

পুজোর ক’দিন বৃষ্টিতে কাটবে বলে আগেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর (Alipore Weather Office)। নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকাছি এসে গেছে। অভিমুখ বাংলাদেশ। আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে সেটি। পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকাছি এসে তা অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। এর ফলে সমুদ্র উত্তাল হবে। বইবে ঝোড়ো হাওয়া। যার জেরে সপ্তমীতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা ঝোড়ো হাওয়ায় লণ্ডভণ্ড হতে পারে মণ্ডপ। শুক্র ও শনিবার অর্থাৎ সপ্তমী ও অষ্টমীতে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা, হাওড়া ও হুগলিতে। সর্বোচ্চ ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতাও।

আবহাওয়া দপ্তরের এই পূর্বাভাসের পরই ছুটি বাতিল হয়ে গেল পুরসভার কর্মীদের। এদিন কলকাতা পুরসভা থেকে পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানান, পুরসভা সর্বদা তৎপর পরিস্থিতির মোকাবিলা করতে। যাতে অকাল ঝড়বৃষ্টিতে লন্ডভন্ড না হয়ে যায় পুজো মণ্ডপগুলি। রাস্তায় জল জমে যাতে সমস্যায় না পড়েন সাধারণ মানুষ, সে দিকেও খেয়াল রাখবে কেএমসি। এই কারণেই সকল কর্মচারীর ছুটি বাতিল করেন ফিরহাদ হাকিম। এমনকি পুজোর কয়েকদিন তিনি নিজেও পুরসভায় আসবেন বলে জানিয়েছেন সংবাদমাধ্যমে। নিজের তত্ত্বাবধানেই সম্পূর্ণ বিষয় খতিয়ে দেখবেন তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *