প্রসেনজিৎ ধর:
রায়গঞ্জ : সকালেও জটিলতা ছিল, কিন্তু দুপুরে খুলে গেল দাড়িভিট স্কুল। ৫৫ দিন পর অনেক আলাপ আলোচনার পর শনিবার দুপুরে গ্রামবাসীদের চেষ্টায় দাড়িভিট স্কুলের শুরু হল পঠনপাঠন৷ গ্রামবাসীদের একাংশের বক্তব্য দীর্ঘদিন ধরে স্কুলের পড়াশোনা বন্ধ হয়ে ছিল। কোনও রকম সমাধান সূত্র বেরিয়ে আসছিল না। এভাবে দীর্ঘদিন স্কুলের পড়াশোনা বন্ধ রাখা যায় না৷ তাই ছাত্র ছাত্রীদের কথা মাথায় রেখেই গ্রামবাসীদের ইচ্ছাতেই অবশেষে খুলে দেওয়া হল দাড়িভিট হাইস্কুলের গেট।
উল্লেখ্য, দাড়িভিটের সেদিনের ঘটনায় পুলিশের গুলিতে মৃত্যু হয় তাপস বর্মন ও রাজেশ সরকার নামে দুই ছাত্রের৷ গোটা ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা গ্রাম৷ সিবিআই তদন্তের দাবিতে আন্দোলনে নামেন মৃত দুই ছাত্রের পরিবার সহ গ্রামবাসীদের একাংশ৷ একাধিকবার আলোচনাতেও কোনও সমাধান সূত্র বের করা সম্ভব হয়নি৷ মৃত দুই ছাত্রের নিথর দেহ বলঞ্চা নদীর পাশে কবর দেওয়া হয় । মৃত দুই ছাত্রের পরিবার সহ গোটা গ্রামের মানুষ অবশেষে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে স্কুল খুলতে দিয়েছেন বলে জানান তাঁরা। মহকুমা প্রশাসনের উপস্থিতিতে স্কুলের গেট খুললেও আতঙ্কের পরিবেশ রয়েছে গোটা এলাকায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news