Breaking News
Home / TRENDING / সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত ডিএসপিসহ এক সেনা

সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত ডিএসপিসহ এক সেনা

ওয়েব ডেক্স :

 

শ্রীনগরে জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে আবার শহীদ হলেন জম্মু-কাশ্মীর পুলিশের একজন ডিএসপি অফিসারসহ এক সেনা জওয়ান। গুরুতর আহত হয়েছেন একজন মেজর জেনারেল। তবে রবিবারের এই অভিযানে মারা যান তিন জইশ-ঈ-মহম্মদ জঙ্গী।

 

এদিন জম্মু ও কাশ্মীর পুলিশের ডিএসপি আমন কুমারের নেতৃত্বে ভারতীয় সেনা, সিআরপিএফ, এবং জম্মু ও কাশ্মীর পুলিশের একটি বিশাল বাহিনী শ্রীনগরে জঙ্গি লুকিয়ে থাকার সন্ধান পেয়ে অভিযান চালায়। সেসময়ই ভারতীয় বাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় ভারতীয় জওয়ানরা। এর ফলে তিনজন জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, তিন জঙ্গিকে নিকাশ করা গেলেও এখনো তিন থেকে চারজন জঙ্গী গ্রামের ভেতরে লুকিয়ে আছে। নিরাপত্তা বাহিনীর দাবি, পুলওয়ামা থেকে কুলগ্রামের দূরত্ব মাত্র ৪৭ কিলোমিটার। যে জঙ্গিরা পুলওয়ামায় হামলা চালিয়েছিল, তাদের অনেকেই কুলগ্রামে এসে ঘাঁটি গেড়েছে।

 

ডিএসপি আমন কুমার এর মৃত্যুতে শোকাহত জম্মু ও কাশ্মীরের পুলিশ ও সেনাবাহিনীর অভিযানরত পুরো টিম। জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজিপি দিলবাগ সিংহ জানিয়েছে, “আমরা অত্যন্ত সাহসী একজন পুলিশ অফিসারকে হারালাম। এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *