Breaking News
Home / TRENDING / মৌসমের বিরুদ্ধে দল ভাঙানোর অভিযোগ ডালুমামার! বিস্তারিত জানুন ক্লিক করে

মৌসমের বিরুদ্ধে দল ভাঙানোর অভিযোগ ডালুমামার! বিস্তারিত জানুন ক্লিক করে

নীল রায়

বাংলার রাজনীতির মুষল পর্ব এবার মালদায় কোতোয়ালির গনিখান চৌধুরীর পরিবারে! যার ফলস্বরূপ রবিবার সাংবাদিক সম্মেলন করে ডালুমামা দল ভাঙানোর অভিযোগ করলেন ভাগ্নি মৌসমের বিরুদ্ধে। সম্প্রতি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন মালদা উত্তরের কংগ্রেস সাংসদ মৌসম বেনজির নূর। মালদা জেলা কংগ্রেস সভাপতি তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক মুস্তাক আলম অভিযোগ করেছেন, তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই পুলিশ প্রশাসনকে ব্যবহার করে কংগ্রেস ভাঙানোর খেলায় নেমেছেন সদ্য কংগ্রেসত্যাগী মৌসম। এদিন মুস্তাক আলম ছাড়াও জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি ভূপেন্দ্রনাথ হালদারও কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের অতি সক্রিয়তার জন্য মৌসমের দিকে অভিযোগের আঙুল তোলেন। নাম না করে ভাগ্নির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন মালদা দক্ষিণের সাংসদ আবু হাসেম খান চৌধুরী। তিনি বলেন, “কিছু কিছু লোক কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে কংগ্রেস ভাঙানোর খেলা করছেন মালদায়। তাদের উদ্যোগ কখনো সফল হবে না।” মালদায় কোতোয়ালি পরিবারের রাজনীতি কারও অজানা নয়। কিন্তু সেই পরিবারে এমন আড়াআড়ি বিভাজন কখনও দেখা যায়নি বলে মত রাজনৈতিক মহলের। সংসদ সদস্য তথা কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে মালদহে বরকত গনিখান চৌধুরীর কর্মকাণ্ডের কথা কারও অজানা নয়। তার সেই কাজের “ডিভিডেন্ট” এজমানাতেও ঘরে তুলছে কোতোয়ালির বংশধররা। কংগ্রেসের সেই “সম্পত্তি”তে এখন ভাগ বসাতে মরিয়া তৃণমূল। তাই আগামী লোকসভা ভোটে মালদা উত্তরে তাদের প্রার্থী মৌসম নূর।‌ বিধান ভবনে খবর ছিল, ভাগ্নির সঙ্গে ডালুমামাও যোগ দিতে পারে তৃণমূলে। তাই আবু হাসেম খান চৌধুরীর পুত্র ঈশা খান চৌধুরীকে মালদা উত্তরে কংগ্রেস প্রার্থী করার কথা ঘোষণা করে সভাপতি সোমেন মিত্র কোনওরকমে ভাঙন রোধ করেছেন। তাতে জেলা কংগ্রেস নেতৃত্ব আপত্তি থাকলেও, প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেনি। সভাপতির ঘোষণামাফিক মালদা উত্তরের আগামী যুদ্ধ “ভাই বনাম বোনের”। কিন্তু আগামীর সেই যুদ্ধের রণভেরী বেজে গেল এদিন ভাগ্নির বিরুদ্ধে মামার অভিযোগ। মালদা জেলা কংগ্রেসের সভাপতি মুস্তাক আলম অভিযোগ করেন, হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের অধীন কুশিদা গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস সনাতন দাসকে পুলিশের ভয় দেখিয়ে তৃণমূলে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন মৌসম বেনজির নূর। জেলা সভাপতির এই বক্তব্যকে সমর্থন করে মালদা দক্ষিণের সাংসদ বিবৃতি দেওয়ার পরেই শুরু হয় রাজনৈতিক জল্পনা। যাকে বাংলার রাজনৈতিক মহল নাম দিয়েছে “মামা-ভাগ্নি”র গৃহযুদ্ধের। যদিও মৌসম বেনজির নূরের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। তার বক্তব্য, “কংগ্রেসের একাংশ বা সংবাদমাধ্যম যতই এই ঘটনাকে মামা বনাম ভাগ্নির তরজা বলে দেখানোর চেষ্টা করুন না কেন। তার বিরুদ্ধে ডালুমামা কিছুই বলেননি। অভিযোগ করেছেন মালদা জেলা কংগ্রেসের সভাপতি। যা পুরোপুরি ভিত্তিহীন।” মৌসুম নূর যতই পারিবারিক দ্বন্দ্বের বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন, আগামী লোকসভা ভোটে মালদহের রাজনীতিতে কোতোয়ালির ঘরোয়া দ্বন্দ্ব যে চূড়ান্ত রূপ নেবে, তা এক বাক্যে মেনে নিচ্ছে বাংলার রাজনৈতিক মহল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *