Breaking News
Home / TRENDING / অসম হত্যাকাণ্ড: রাজনাথকে চিঠি দিলীপের

অসম হত্যাকাণ্ড: রাজনাথকে চিঠি দিলীপের

নীল বণিক:

দেশের বাঙালিদের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজনাথ সিংকে চিঠি দিলেন দিলীপ ঘোষ। শনিবার দুপুরে বিজেপির রাজ্য সভাপতি অসম ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেন। চিঠি দিয়ে রাজনাথ সিংকে বলেন, অসমে বাঙালিদের নিরাপত্তার দিকটা ভাবুক কেন্দ্র। বাঙালিদের নিরাপত্তার কথা মাথায় রেখে অবিলম্বে অসম সরকারের সঙ্গে কথা বলুক কেন্দ্রীয় সরকার।

পাশাপাশি অসমে উত্তেজনা ছড়ালেও এরাজ্যে যে তার প্রভাব পরেনি তা কেন্দ্রকে জানিয়েছেন দিলীপ ঘোষ। অসমের ঘটনায় যুক্ত অপরাধীদের কড়া শাস্তির দাবি জানিয়ে দিলীপ ঘোষ রাজনাথ সিংকে চিঠি দিয়েছেন বলে জানা গিয়েছে। এদিন দিলীপ জানান, কেন্দ্র অসম নিয়ে যথাযথ ব্যাবস্থা নেবে। তিনি মনে করিয়ে দেন, বিজেপির আমলেই অসমে জঙ্গিদের দৌরাত্ম কমেছে। বরং কংগ্রসের আমলে জঙ্গি কার্যকলাপ অনেক বেশি ছিল বলে তিনি জানান। তখন মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিবাদ করেননি। আর এখন মমতা রাস্তায় নেমে কান্নাকাটি করছেন। এই কুমিরের কান্না মানুষ বুঝতে পারবেন বলে জানান বিজেপির রাজ্য সভাপতি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *