Breaking News
Home / TRENDING / ধোনির ব্যাটিং অর্ডার নিয়ে এবার মুখ খুললেন ব্রাভো

ধোনির ব্যাটিং অর্ডার নিয়ে এবার মুখ খুললেন ব্রাভো

চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ চলতি আইপিএলে ব্যাটিং অর্ডারের প্রথমেই মাঠে নামছেন না মাহি, কিন্তু কেন? এই প্রশ্ন সম্পূর্ণ অনুগামী মহলের । এবার এই বিষয় নিয়েই মুখ খুললেন ক্যারিবিয়ান তারকা ডোয়েন ব্রাভো। চলতি আইপিএল -এ ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংসে খেলছেন ডোয়েন ব্রাভো । এর আগে পাঁচ নম্বরে ব্যাটিং করতে দেখা যেত তাকে। তবে চলতি আইপিএলে সপ্তম পর্যায়ে তাকে মাঠে নামতে দেখা যায় । কেন নিজেকে ব্যাটিং অর্ডারের এত নিচে নিয়ে এসেছেন তা এবার অনুগামী দের কাছে পরিষ্কার করলেন ব্রাভো। বেশিরভাগ ম্যাচগুলোয় খুব বেশি বল খেলতে হয়নি ধোনিকে। বরং শিভম দুবে, অজিঙ্কে রাহানে ও রবীন্দ্র জাদেজা ভাল ফর্মে থাকায় তাঁদের ব্যাটিং অর্ডারে উপরের দিকে পাঠানো হয়েছে। ফিনিশারের ভূমিকায় ধোনি সন্তুষ্ট। এদিন ব্রাভো বলেন, ”ধোনির থেকে উপরে ব্যাটিং করছে প্রত্যেকেই। ব্যাটিং অর্ডারে নিচের দিকে নিজেকে নামিয়ে এনে দায়িত্ব সহকারে ব্যাটিং করছে ধোনি। কারণ জাদেজা, রায়ুডু এবং দুবেকে যত বেশি সম্ভব সুযোগ দিতে চাইছে ধোনি। ধোনি নিজে ফিনিশারের ভূমিকা পালন করছে। আর এতেই ও সন্তুষ্ট।” বৃহস্পতিবার সিএসকে কে হারিয়ে পয়েন্ট লিস্টের শির্শে পৌঁছে গিয়েছে রাজস্থান রয়্যালস । তার আগে পর্যন্ত পয়েন্ট লিস্টের প্রথমেই ছিল চেন্নাই সুপার কিংস -এর নাম । তবে জয়পুরে ম্যাচ হেরে যাওয়ায় পয়েন্ট টেবিলের অবস্থানে পরিবর্তন হয়। একনম্বর স্থানে রাজস্থান রয়্যালস। গুজরাট টাইটান্স দুইয়ে। এক ধাক্কায় সিএসকে নেমে যায় তিন নম্বরে । তবে জয়পুরের মাঠে খেলতে নামেন নি মাহি । নিজের মাতিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১৭ বলে ৩২ রান করেছিলেন ধোনি । এখনও পর্যন্তও এটাই উল্লেখযোগ্য ইনিংস । ব্রিহস্পতিনার জয়পুরে মাত্র ৩২ রানে রাজস্থানের কাছে পরাজিত হয় চেন্নাইয়ের বাহিনী ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *