Breaking News
Home / TRENDING / আজ ইডেনে কেকেআর এর বিরুদ্ধে নামতে চলেছে গুজরাট

আজ ইডেনে কেকেআর এর বিরুদ্ধে নামতে চলেছে গুজরাট

চ্যানেল হিন্দুস্থানঃ অনেকদিন পর আবার চেনা শহরে ফিরছেন । হয়ত একটু নস্ট্যালজিক হয়ে পরছেন । মহম্মদ স্বামির কথায় তেমনই ভাব ফুটে উঠেছিল । জনান্তিকে বলছিলেন, কলকাতায় এসে কেমন একটা অন‌্যরকম অনুভূতি হচ্ছে। অপর দিকে একই ছবি শুভমান গিলের ক্ষেত্রেও । প্র্যাকটিস প্র্যাকটিস শেষে বেরনোর সময় শুভমান কে ঘিরে সমর্থক দের উত্তেজনা ছিল দেখার মতন । এক সময় কেকেআর -এর হয়ে খেলেছেন তারা। একটা সময় কেকেআর -এর হয়ে খেলেছেন তারা । কিন্তু দু’বছর আগে আইপিএল নিলামের সময় দল থেকে বাদ পরে যান । আজ অর্থাৎ শনিবার ইডেনে কেকেআর বনাম গুজরাট টাইটান্স এর যুদ্ধের পাশাপাশি মুখোমুখি হয়ে চলেছে নাইট বাহিনির অতীত ও ভবিষ্যত । এক সময় শুভমানের সঙ্গে সামি আর ঋদ্ধিও কেকেআরের হয়ে খেলেছেন । কেকেআরের বিরুদ্ধে আইপিএল ফাইনালে সেঞ্চুরিও আছে ঋদ্ধির। এদিন এক প্রেস কনফারেন্সে তিনি বলেন, ‘‘আমি সবসময় চেষ্টা করেছি যাতে শুরুটা ভাল করা যায়। আমার কাছে টিমই আসল। নিজে সেঞ্চুরি করলাম কিন্তু টিম যদি না জেতে তাতে কী লাভ। তার চেয়ে ভাল যদি পঁচিশ-পঞ্চাশ করি আর তাতে টিম জেতে।’’আমেদাবাদের বিরুদ্ধে শেষ ওভারে কেকেআর কে জয়ের পরজায় নিয়ে যায় রিঙ্কু সিং। আজ আবারও ইডেনে নামছে কেকেআর । এদিন কেকেআর কোচ জেমস ফস্টার বলেন, ‘‘যদি ব‌্যাটিং ইউনিটের কথা বলেন, তাহলে সবাইকে বলে দেওয়া হয়েছে ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে।’’ কেকেআরের এখন জীবন-মৃত‌্যুর উপত‌্যকায় এসে দাঁড়িয়েছে। একটু এদিক থেকে ওদিক হওয়ার অর্থ প্লে-অফ প্রায় মৃতপ্রায় হয়ে যাবে নীতীশ রানাদের কাছে। এহেন লড়াইয়ে নামার আগে সুখের খবর থাকছে নাইট শিবিরে। রহমান্নুল্লাহ গুরবাজ আর শার্দূল ঠাকুর চোট সারিয়ে পুরো সুস্থ হয়ে গিয়েছেন। কেকেআর আদৌ উইনিং কম্বিনেশনে কোনও বদল আনবে কি না, তা এখনও সঠিক ভাবে জানা যাচ্ছে না । তবে গুঞ্জন শোনা যাচ্ছে সনিবারের ম্যাচে খেলতে পারেন শার্দূল ঠাকুর । তবে শনিবারের ইডেনের দখল কোন দল নেবে তা নিয়েই জল্পনা শুরু হয়েছে ক্রিকেট প্রেমী মহলে ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *