Breaking News
Home / TRENDING / একদিকে করোনা সংক্রমণের ভয় অন্যদিকে বিষাক্ত গ্যাস, অন্ধ্রের গ্রামছাড়াদের নিয়ে চিন্তায় প্রশাসন

একদিকে করোনা সংক্রমণের ভয় অন্যদিকে বিষাক্ত গ্যাস, অন্ধ্রের গ্রামছাড়াদের নিয়ে চিন্তায় প্রশাসন

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

অন্ধ্রে গ্যাস লিকের (Andhra Pradesh Gas leak) পর প্রায় ২ কিমি পর্যন্ত গ্যাস ছড়িয়ে যাওয়ায় কারখানা সংলগ্ন পাঁচটি গ্রাম থেকে বাসিন্দাদের সরিয়ে দিয়েছে অন্ধ্র প্রশাসন। কিন্তু এই করোনা সংকটের মধ্যে তাঁরা যাবেন কোথায় ? এই নিয়ে রীতিমত সমস্যায় পড়ে পুলিশ প্রশাসন। কারখানাটি থেকে বিষাক্ত গ্যাস লিক করে ছড়িয়ে যায় প্রায় ৩ কিমি। এর ফলে অল্প বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের ২০ টি গ্রাম।

কিন্তু কারখানা সংলগ্ন পাঁচটি গ্রাম এই অবস্থাতেও বাধ্য হয়ে খালি করতে হয়েছে পুলিশকে। এই গ্রামগুলি থেকেই অসুস্থ হয়েছেন বেশি মানুষ। শুধু তাই নয় পুলিশের আশঙ্কা ছিল অনেকেই বাড়ির মধ্যে গ্যাসের প্রভাবে অজ্ঞান হয়ে পড়ে থাকতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে হয়েছেও তাই। এখন এই ধরণের আক্রান্তদের খোঁজে গ্রামগুলির প্রতিটা বাড়িতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সমস্যা দেখা দিয়েছে অন্য জায়গায়। একে করোনা সংক্রমণের জন্য সামাজিক দূরত্ব ইত্যাদি নিয়মের কড়াকড়ি। তার পরে গ্রাম ফাঁকা করে দেওয়া।

এঁরা কোথায় গিয়ে উঠবেন এখন সেখানে কীভাবেই বা এড়াবেন সংক্রমণ তা নিয়ে ভীতি বাড়তে থাকে। লকডাউন এবং করোনা সংকটের মধ্যে এঁরা যাবেন কোথায় তা নিয়ে শুরু হয় দোলাচল প্রশাসনেও। পুলিশ সূত্রে খবর এঁদের অনেককেই তাঁদের আত্মীয়র বাড়িতে দিয়ে আসা হয়েছে। অনেকেই আবার নিজেরাই চলে গিয়েছেন বিভিন্ন জায়গায়। সংক্রমণের আতঙ্কের মধ্যে নতুন সমস্যা দেখা দেওয়ায় স্বাভাবিকভাবেই চিন্তিত প্রশাসন এবং চিকিৎসকরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *