চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
শুক্রবার সকালে এক ভিডিও বার্তায় সামাজিক দূরত্ব বজায় রেখে দেশের ১৩০ কোটি জনতার আগামী রবিবার রাত ৯টায় ৯ মিনিটের জন্য ঘরের বাতি নিভিয়ে বাড়ির দরজায় কিংবা ব্যালকনিতে দাঁড়িয়ে মোমবাতি, প্রদীপ, টর্চ, মোবাইলের আলো জ্বালাতে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। কিন্তু ইতিমধ্যে প্রধানমন্ত্রীর এই কর্মসূচিকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা কুসংস্কারমূলক প্রচার শুরু হয়েছে। বিষয়টি কেন্দ্রীয় সরকারের নজরে আসতেই কুসংস্কার রুখতে উদ্যোগী হয়েছে তাঁরা।
পিআইবি-র (PIB) পক্ষে বিবৃতি জারি করে সোশ্যাল মিডিয়ায় নানা কুসংস্কারমূলক প্রচারে কান দিতে নিষেধ করেছেন। টিআইবি এপ্রসঙ্গে একটি টুইটে জানিয়েছে, ৫ এপ্রিল সন্ধ্যা ৯টায় প্রদীপ, মোমবাতি, মোবাইলের ফ্ল্যাশ, টর্চ জ্বালানোর আবেদন নিয়ে গুজব অবৈজ্ঞানিক যুক্তিতে কান দেবেন না। এই উদ্যোগটি কোভিড-১৯-এর বিরুদ্ধে আমাদের সম্মিলিত লড়াইয়ের প্রতি সংহতি ও আত্মবিশ্বাস প্রদর্শন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কোভিড-১৯-কে রোখার জন্য দয়া করে সামাজিক যোগাযোগ বন্ধ রাখুন!”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news