চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ডাকে যখন সারা দেশ নিজের বাড়ির আলো নিভিয়ে প্রদীপ, মোমবাতি, টর্চ, মোবাইলের আলো জ্বালিয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে নিজেজের ঐক্য জাহির করবে, সেই সময় ঘুমাোবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! (Mamata Banerjee)।
শুক্রবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রীর ৫ এপ্রিল রাত ৯টায় ৯ মিনিট আলো জ্বালানোর কর্মসূচি প্রসঙ্গে প্রশ্ন করা হলে এমনটাই উত্তর মিলেছে। প্রশ্ন করা হলে তিনি বলেন, “আপনার ইচ্ছা হলে আপনি শুনবেন আমার ইচ্ছা হলে আমি ঘুমোব”।
সাংবাদিক বৈঠকে এ ব্যাপারে প্রশ্ন শোনামাত্রই দৃশ্যত বিরক্তি প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমি এখন করোনা সামলাব নাকি আপনারা রাজনৈতিক যুদ্ধ লাগাবেন। প্লিজ এখন রাজনৈতিক যুদ্ধ লাগাবেন না। আপনাদের যদি মনে হয় প্রধানমন্ত্রী ভাল কথা বলেছেন, আপনারা শুনবেন। আমি কেন প্রধানমন্ত্রীর কথায় নাক গলাতে যাব”। মমতা অভিযোগ করেন, “রাজ্যের কোথাও কোথাও কেউ কেউ রাজনৈতিক সুড়সুড়ি দেওয়ার চেষ্টা করছে।” মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমি শুনতে পাচ্ছি কেউ কেউ গিয়ে বলছে কেন্দ্র সব করে দিচ্ছে। কেন্দ্র কি একটা মাস্কও দিয়েছে? রেশন দোকানে গিয়ে বলছে কেন্দ্রের দেওয়া চাল। কেন্দ্র আবার কবে চাল দিল?”
বিরোধী রাজনৈতিক দলগুলি অভিযোগ করেছেন তৃণমূল দলীয় প্রতীক লাগিয়ে ত্রাণ দিচ্ছে। এ প্রসঙ্গে সাফাই দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমি শুনলাম কেউ কেউ অভিযোগ করেছেন, রেশন দোকানে তৃণমূলের সিম্বল লাগিয়ে দেওয়া হচ্ছে। এরকম ঘটনা কোথাও ঘটেনি। তৃণমূলের সিম্বল কোথাও লাগানো থাকলে সেটা দলগত ভাবে আলাদা করে করা হচ্ছে। সেটা আমরা আলাদা করে করি।” তিনি আরও বলেন, “এক আমি রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং দুই, মা মাটি মানুষের দল পরিচালনা করি বলেই আমি মুখ্যমন্ত্রী।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news