Breaking News
Home / TRENDING / প্রয়োজনে জরুরি অবস্থা, হুমকি দিলেন ট্রাম্প

প্রয়োজনে জরুরি অবস্থা, হুমকি দিলেন ট্রাম্প

ভাস্কর মান্না:

অবৈধ অভিবাসন আটকাতে মেক্সিকো সীমান্তে দীর্ঘদিন ধরে দেওয়াল তোলার আর্জি জানিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু দেওয়াল তুলতে কোনও অর্থ বরাদ্দ করতে রাজি নয় ডেমোক্র্যাটরা। এদিন হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন হাউস অব রিপ্রেজেন্টেটিভস-এর স্পিকার ও ডেমোক্র্যাট নেত্রী ন্যান্সি পেলোসি এবং সেনেটের সংখ্যালঘু নেতা চাক সুমার। তারা জানিয়েছেন, ৫৭০ কোটি ডলার খরচ করে অভিবাসন আটকানো যাবে না। তাই অর্থ বরাদ্দ করা হবে না। সব মিলিয়ে হাউসে ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠ হওয়ায় ট্রাম্পের পক্ষে দেওয়াল তোলা সম্ভব হয়নি।

এদিকে আমেরিকায় প্রায় ১৯ দিন ধরে শাটডাউন চলছে। ফেডারেল সরকারের অনেক অফিস বন্ধ। প্রায় ৮ লক্ষ কর্মী বেতন পাচ্ছেন না। এই অবস্থায় ডেমোক্র্যাটরা রাজি না হলে শাটডাউন তুলবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। বৈঠক থেকে বেরিয়ে ট্যুইট করে ট্রাম্প বলেন, “৩০ দিনের মধ্যে ডেমোক্র্যাটরা রাজি না হলে জরুরি অবস্থার রাস্তা তো আছেই এবং সেই অধিকার তারই আছে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *