নিজস্ব সংবাদদাতা:
বহিষ্কৃত সিবিআই প্রধান অলোক ভর্মা ইস্তাফা দিলেন। ফায়ার সার্ভিসের ডিজির পদ থেকে পদত্যাগ করলেন তিনি। গতকালই সিবিআই ডিরেক্টর পদ থেকে অলোক বর্মাকে সরিয়ে দেয় উচ্চ পর্যায়ের কমিটি। যে কমিটিতে রয়েছেন প্রধানমন্ত্রী, সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি ও সংসদের বিরোধী দলনেতা। ২-১ ভোটে অমনোনিত হন অলোক ভর্মা। এরপর তাঁকে দেওয়া হয় দমকল দফতরের ডিজির পদ। আজ সেই পদ থেকেও নিজেকে সরিয়ে নিলেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news