নীল বণিক:
বাংলার প্রস্তুতি সারা। দিল্লিতে জাতীয় কর্মসমিতির বৈঠকে তিনি এই কথা জানান। ভারতীয় জনতা পার্টি বিহার, ঝাড়খণ্ডে রাজ্য শাসন করছে। উড়িষ্যায় দল প্রবেশ করেছে। আর বেশি দিন নেই বাংলায় প্রবেশ করতে। তার সবরকম প্রস্তুতি শুরু হয়েছে বলে জানান বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। ২০১৯-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য বিজেপির কাছে বিশেষ গুরুত্ব পাচ্ছে সে কথাই পরিস্কার করে দিলেন বিজেপির সর্বোভারতীয় সভাপতি। সভা থেকে নাম না করে মমতার ব্রীগেড সভাকেও কটাক্ষ করেন অমিত শাহ। তিনি বলেন, একদিকে মোদী। অন্যদিকে সবাই। এদের না আছে নীতি, না আছে নেতা। আগে তারা নেতা ঠিক করুক। তারপর নরেন্দ্র মোদীর সঙ্গে লড়াই করতে আসবেন।
২০২১-এ স্বামী বিবেকানন্দর স্বপ্নের ভারত গড়ার লক্ষ বিজেপির। সেইকথা পশ্চিমবঙ্গ সহ সারা দেশে প্রচার করার কথা বলেন এদিন অমিত শাহ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news